ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বগুড়া জেলা পরিষদের সহায়তা পেলেন ৩০ সাংবাদিক


বগুড়া জেলা পরিষদের সহায়তা পেলেন ৩০ সাংবাদিক

বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। নতুন ভবনের জন্য টেলিভিশন উপহার এবং আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মতবিনিময় শেষে জেলা পরিষদের অনুদানের অর্থ সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়। প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।

তিনি সাংবাদিকতা পেশাকে অত্যন্ত সম্মানজনক, নিবেদিতপ্রাণ এবং ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, "বগুড়া মহানগরের পাশাপাশি সমগ্র জেলার সার্বিক উন্নয়নে অংশীজন হতে চায় জেলা পরিষদ।" তিনি আরও বলেন, "পদক্ষেপ নেওয়া হচ্ছে পিছিয়ে পড়া তিলোত্তমা বগুড়া এগিয়ে নেওয়ার জন্য।" মন্ত্রীরা এবং সংসদ সদস্যরা এই সময় কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং তিনি এই মাটির জন্যও কাজ করছেন বলে উল্লেখ করেন।

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৩০ সাংবাদিকের হাতে পাঁচ হাজার টাকা করে সহায়তার খাম প্রদান করা হয়। জেলা পরিষদ সাংবাদিকদের পাশে দাঁড়ানোটির জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক নেতারা ভবিষ্যতে আরও সহায়তা প্রত্যাশা করেন।

প্রধান অতিথির বক্তব্যে আহসানুল তৈয়ব জাকির বলেন, "সাংবাদিকদের পাশে থাকবে জেলা পরিষদ। এটি একটি সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান।" তিনি উল্লেখ করেন, জেলা পরিষদ হাজারো ধরনের কাজ করে থাকে। "ভুল হলে সমালোচনা করুন, সত্য ও সঠিক তথ্য তুলে ধরবেন।" তিনি আরও বলেন, "অসত্য বা ভুল তথ্য উপস্থাপনে জনপ্রতিনিধিরা যেন মানহানির শিকার না হন।"

আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত

অপরদিকে, বগুড়া প্রেস ক্লাবের নতুন নিজস্ব ভবনের জন্য প্রায় ২ লাখ টাকা মূল্যের টেলিভিশন উপহার পাঠিয়েছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের ছেলে আসিফ সিরাজ রব্বানী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগকালীন সেবায় চসিক মেয়রের ১০১ সদস্যের র‌্যাপিড রেসপন্স টিম গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


দুর্যোগকালীন সেবায় চসিক মেয়রের ১০১ সদস্যের র‌্যাপিড রেসপন্স টিম গঠন

চট্টগ্রাম নগরে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল এবং কর্ণফুলীর জোয়ার একসঙ্গে ঘটার ফলে সৃষ্ট জলাবদ্ধতা মোকাবেলা ও দুর্যোগকালীন জরুরি সেবা দিতে ১০১ সদস্যের একটি র‌্যাপিড রেসপন্স টিম গঠন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ মঙ্গলবার, মেয়র নগরের নিন্মাঞ্চল পরিদর্শন শেষ করার পর টাইগারপাসের চসিক কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন।

এই কমিটিতে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনকে আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদকে সদস্যসচিব পদে নিযুক্ত করা হয়েছে।

মেয়র বলেছেন, "আমরা রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারদের সহযোগিতার মাধ্যমে একটি সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছি। যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে এই র‍্যাপিড রেসপন্স টিম তাৎক্ষণিকভাবে মাঠে কাজ করবে।"

এসময়, রেড ক্রিসেন্টের পক্ষ থেকে নগরবাসীকে যেকোনো জরুরি সহযোগিতার জন্য ০১৮০৫-৭৮৩৩৮৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান করা হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পতেঙ্গা কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। একই সময়ে আমবাগান আবহাওয়া অফিসে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ মোকাবেলা করতে সামগ্রিক প্রস্তুতি রয়েছে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


দুর্যোগ মোকাবেলা করতে সামগ্রিক প্রস্তুতি রয়েছে: ত্রাণমন্ত্রী

প্রবল বৃষ্টির ফলে দেশের ভিন্ন ভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি সৃষ্টি এবং পাহাড় ধসের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘আমাদের সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই।’ মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এমন মন্তব্য করেছিলেন।

বন্যা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে সরকারের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, যেসব স্থানে বন্যা দেখা দিয়েছে, বিশেষ করে কক্সবাজারে ভূমিধসে গতকাল ৯ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল। জেলা প্রশাসকরা সেখানে সাহায্য প্রদানে এগিয়ে এসেছেন। আজ আমি ব্যক্তিগতভাবে রাঙ্গামাটি, কক্সবাজার ও খাগড়াছড়ির প্রত্যেক জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি।

মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য তিন জেলা—বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে ২০০ টন করে চাল এবং ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দ দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা প্রদানের জন্য তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে।

এছাড়া, দেশের অন্যান্য সব জেলার জন্যও ১০০ টন করে চাল এবং ৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথাও জানান দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণমন্ত্রী। তিনি বলেন, আমাদের এ বিষয়ে (দুর্যোগ) সামগ্রিক প্রস্তুতি রয়েছে এবং বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের ঘটনা ঘটলে আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে সহযোগিতা দেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া সীমান্তে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:১০ পি.এম


কুষ্টিয়া সীমান্তে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪৬ লাখ ১৯ হাজার টাকার ভারতীয় মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল সোমবার কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ কালাই পোড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৩০০ পিস ভারতীয় চকলেট বাজি, ২ হাজার ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬ হাজার ৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন রাতের সময় পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৪৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৭৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।

সোমবার ভোর ৫টার দিকে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদ, ৯ লিটার দেশীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথ্যাসন ট্যাবলেট এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

সব মিলিয়ে তিনটি অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য প্রায় ৪৬ লাখ ১৮ হাজার ৯৯০ টাকা।

তবে এসময়ে অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-থিমের সাইকেল বানিয়ে মেহেরপুরে আলোচনায় সোহাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


আর্জেন্টিনা-থিমের সাইকেল বানিয়ে মেহেরপুরে আলোচনায় সোহাগ

পেশায় একজন সাধারণ শ্রমজীবী হলেও ফুটবলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তার আবেগ ও সমর্থন তাকে এলাকায় এক অন্যরকম পরিচিতি এনে দিয়েছে। নিজের ব্যবহৃত বাইসাইকেলটিকে আর্জেন্টিনার ছোট ছোট পতাকা দিয়ে সাজিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মেহেরপুরের টাইলস মিস্ত্রি সোহাগ।

মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা সোহাগ। নিজের ভালোবাসার এই সাইকেলের নাম দিয়েছেন ‘আর্জেন্টিনা সাইকেল’। ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই এই সাইকেল নিয়ে তিনি শহর, পাড়া, মহল্লা ও গ্রামের এক মাঠ থেকে অন্য মাঠে ছুটে বেড়ান।

 নিজের ব্যবহৃত বাইসাইকেলটিকে সোহাগ সাজিয়েছেন আর্জেন্টিনার ছোট ছোট পতাকা দিয়ে। তবে নিজ দেশের প্রতি ভালোবাসারও কমতি নেই তার। তাই দেশের লাল-সবুজ পতাকাও লাগিয়েছেন সাইকেলে। এছাড়া ফুটবল তারকা লিওনেল মেসির বিভিন্ন ছবি ও স্টিকার লাগিয়েছেন সাইকেলের বিভিন্ন অংশে। এবার নিয়ে টানা তিন বিশ্বকাপে সাইকেল সাজিয়ে নিজ দলের প্রতি সমর্থন তুলে ধরছেন তিনি।

তার ব্যতিক্রমী এই উদ্যোগ শুধু আর্জেন্টিনা সমর্থকদেরই আনন্দ দিচ্ছে না, অন্যান্য ফুটবলপ্রেমীদের মাঝেও তৈরি করছে নতুন উৎসাহ। অনেকেই তার সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ কেউ তার সাইকেলটা একটু চালিয়েও দেখছেন। গ্রামবাসী জানায়, নিজের কর্মস্থল থেকে ফিরে সোহাগ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। ছুটির দিনে তাকে দেখা যায় দূরে কোনো খেলার মাঠে কিংবা জনবহুল সমাবেশে। অনেকেই তার সাইকেলটি একনজর দেখতে ভিড় জমান।

নিজের এই উদ্যোগ নিয়ে সোহাগ বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলকে সমর্থন করি। মেসির খেলা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। তাই নিজের ভালোবাসার প্রকাশ হিসেবে সাইকেলটিকে আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজিয়েছি। মানুষ যখন এটি দেখে খুশি হয়, তখন আমারও অনেক ভালো লাগে।’

 আর্জেন্টিনা সমর্থকরা বলছেন, সোহাগের এই উদ্যোগ ফুটবলের প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের সমর্থকরাও তার সৃজনশীলতা ও খেলার প্রতি আন্তরিক ভালোবাসাকে সাধুবাদ জানাচ্ছেন। অন্যান্য দলের সমর্থকরাও সোহাগের প্রশংসায় পঞ্চমুখ।

 ফুটবল কেবল একটি খেলা নয়, বরং মানুষের আবেগ ও সম্প্রীতিরও একটি মাধ্যম মেহেরপুরের টাইলস মিস্ত্রি সোহাগের ‘আর্জেন্টিনা সাইকেল’ যেন ফুটবলপ্রেমীদের মাঝে সেই বার্তাই ছড়িয়ে দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%