০৩:০১ এম
রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ ও বায়া বাজার পুলিশ ফাঁড়ির যৌথ চেকপোস্ট অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১ জন মাদক ব্যবসায়ীকে, তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট।
তথ্যটি নিশ্চিত করে সোমবার (১৩ জুলাই) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) এক বিজ্ঞপ্তিতে জানান যে, গত রবিবার (১২ জুলাই) বিকেল আনুমানিক পৌনে ৬টার দিকে এয়ারপোর্ট থানার পশ্চিম বাঘাটা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে পরিচালিত চেকপোস্ট পরিচালনার সময় একটি মোটরসাইকেলযোগে আগত দুই ব্যক্তিকে থেমে তল্লাশির সময় আজমাল ওরফে আজমল (৪৮)-এর কাছ থেকে উদ্ধার করা হয় ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট।
তল্লাশি অভিযান চলাকালীন মাদক পরিবহন ও সরবরাহের কাজে জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী মোটরসাইকেল আরোহী একটি কিশোরকেও গ্রেপ্তার করা হয়। আজমল রাজশাহী জেলার মোহনপুর থানাধীন তাহিরপুর (তাহেরপুর পাকুড়িয়া) গ্রামের মৃত বাদশার পুত্র।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
ঘটনাস্থল থেকে মাদক পরিবহন ও সরবরাহের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন