০৯:১২ এম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) ভারতীয় নাগরিকদের ওপর দীর্ঘদিনের ইয়েমেন ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ২০১৭ সালে জারিকৃত একটি গ্যাজেট বিজ্ঞপ্তি প্রত্যাহারের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
যদিও নিষেধাজ্ঞা উঠেছে, তবে ভারতীয় নাগরিকদের জন্য সংঘাত-কবলিত ইয়েমেনে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ কার্যকর রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর শুক্রবার (১০ জুলাই) তারিখে একটি নতুন গ্যাজেট বিজ্ঞপ্তির (নং ৩৭৬০-ই) মাধ্যমে ২০১৭ সালের ৩ অক্টোবরের পূর্ববর্তী ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত গ্যাজেটটি (নং ৩২২৩-ই) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন: রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগের
এখন যেহেতু ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, তাহলে ইয়েমেনের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সকল নাগরিককে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে স্পষ্টভাবে বলা হয়েছে। তবে যদি কোনো কারণে এই ভ্রমণ একেবারে অপরিহার্য বা জরুরি হয়, তাহলে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং যেসব অঞ্চলে সক্রিয় সংঘাত চলছে, সেসব অঞ্চলে যাওয়া যাবে না।
এছাড়া, বর্তমানে যারা ইয়েমেনেতে অবস্থান করছেন বা বসবাস করছেন, তাদেরকেও সার্বক্ষণিক সতর্ক থাকার এবং দেশের ভিতরে নিজস্ব চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ ও প্রয়োজনীয় উন্নত সহায়তা নিশ্চিত করার জন্য একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে ইয়েমেনেতে অবস্থানরত অথবা সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন—এমন সকল ভারতীয় নাগরিককে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসে দ্রুত নিজেদের নাম নিবন্ধন করার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন