০৮:৪৭ পি.এম
চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম চাঁদপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন। রবিবার(৩০ আগস্ট) পরিদর্শনের সময় জেলা পরিষদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। বিভাগীয় পরিচালক যখন কার্যালয়ে পৌঁছান, তখন তাঁকে স্বাগত জানান চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার। এ সময় জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় বিভাগীয় পরিচালক মহোদয় জেলা পরিষদের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং দাপ্তরিক নথিপত্র পরিদর্শন করেন। তিনি সুশাসন নিশ্চিতকরণ, সেবার মান বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। একইসাথে, জেলা পরিষদ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জনসেবা আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন