ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে পুলিশ আটক করবে: শিক্ষামন্ত্রী


প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে পুলিশ আটক করবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন হুঁশিয়ারি দিয়েছেন যে, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে এবং সেই বিষয়ে বিরূপ মন্তব্য করলেই পুলিশ ঐ ব্যক্তিকে আটক করবে।

আজ শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময়সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

উল্লেখ্য, এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ক আলোচনা করতে কেন্দ্র সচিবদের সঙ্গে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই সভার আয়োজন করে।

আরও পড়ুন: সাভারে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ

মন্ত্রী বলেন, "এর আগে আমরা ছাড় দিয়েছি। এবার কিন্তু ছাড় দেব না। যে বা যারাই প্রশ্নফাঁস নিয়ে বিরূপ মন্তব্য করবেন, তাকেই পুলিশ আটকাবে।"

মন্ত্রী আরও বলেন, "কারণ তাকে তো আগে পুলিশ কাস্টডিতে নিতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। তার কাছ থেকে তথ্য নেওয়া হবে, তাকে তথ্য দিতেই হবে।"

এহছানুল হক মিলন জানালেন, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে আমরা পরীক্ষা নিচ্ছি। তিনি বলেন, "আগামী দিনে কমন সাবজেক্টে (একই বিষয়) মাদরাসা ও কারিগরিতেও অভিন্ন প্রশ্নপত্র করা হবে।"

মন্ত্রী জানান, "এটাকে আমরা একই ধারায় আনতে চাই। সবার যোগ্যতা একই করে গওড়ে তুলতে হবে।"

আরও পড়ুন: মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সভায় শিক্ষামন্ত্রী বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের মতামত শোনেন। দাখিল ও আলিমে ধারাবাহিকভাবে ভালো ফল করা একটি মাদরাসার অধ্যক্ষ জানিয়েছেন, সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা যেখানে ১২০০ নম্বরের পরীক্ষা দেন, সেখানে মাদরাসার শিক্ষার্থীরা ১৭০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুযোগ পেতে মাদরাসায় বাংলা-ইংরেজিতে ২০০ নম্বর করা হয়েছে বলেও জানান এবং এটি কমিয়ে আগের মতো ১০০ নম্বরের করার দাবি জানান।

শিক্ষামন্ত্রী এই দাবির বিষয়ে জানান যে, এটি সম্ভব নয়। মন্ত্রী বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী যাবেন, তখন তাকে ওখানে সবার সঙ্গে একই ধারায় যেতে হবে। সেজন্য বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের করার দরকার আছে। এটা থাকবে।"

সভায় স্বাগত বক্তব্য দেন দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ।

আরও পড়ুন: এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চান সিইসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : সোহেল মনজুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : সোহেল মনজুর

প্রশাসন ও পুলিশ বাহিনী একা মাদক নির্মূলের কাজটি সফলভাবে করতে পারবে না। এটি বাস্তবায়নের জন্য সমাজে কার্যকরীভাবে পারিবারিক ও সামাজিক সচেতনতা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

শুক্রবার (২৬ জুন) পিরোজপুরে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

তিনি উল্লেখ করেন, ‘প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। তারা কোন বন্ধুদের সাথে মিশছে এবং কোথায় সময় পার করছে—এ বিষয়ে খতিয়ান রাখতে হবে।’

জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে পিরোজপুর সদর উপজেলা চত্বর থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের হয়ে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালির পর সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, পাশাপাশি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণও করা হয়।

 

অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্সেনালে যেতে পারেন ব্রাজিল তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


আর্সেনালে যেতে পারেন ব্রাজিল তারকা

নতুন মৌসুমকে সামনে রেখে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল দলকে শক্তিশালী তৈরির পরিকল্পনা শুরু করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ‘গানাররা’ নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে দলে ভেড়াতে আগ্রহী।

ব্রিটিশ গণমাধ্যম ‘টকস্পোর্ট’ জানাচ্ছে, আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী। তবে, নিউক্যাসলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখন পর্যন্ত শুরু হয়নি।

এছাড়া প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, গিমারেস যদি নিজের ইচ্ছে প্রকাশ করেন আর্সেনালে যাওয়ার, তাহলে নিউক্যাসল ক্লাবটির জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে। তারা আশঙ্কা করছে যে, তার বিদায়ের ফলে অন্য কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও দলটি ছাড়ার ভূমিকা নিতে পারে।

এদিকে, ইতিমধ্যেই অ্যান্থনি গর্ডন ৭০ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগদান করেছেন। পাশাপাশি টটেনহাম ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো টোনালিকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। যদিও প্রথম দিকে তাদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল, এখন তারা নতুন প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিউক্যাসল টোনালির মূল্য ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি নির্ধারণ করেছে বলে জানা গেছে।

গিমারেসের বর্তমান চুক্তির মেয়াদ আরো দুই বছর রয়েছে। গত মৌসুমে নিউক্যাসলের হয়ে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১টি ম্যাচ খেলেছেন। সেখানে তিনি ৯ গোল করেছেন এবং ৮টি অ্যাসিস্ট প্রদান করেছেন। তবে তার পারফরম্যান্স ইউরোপিয়ান প্রতিযোগিতায় এডি হাওয়ের দলকে জায়গা করে দিতে পারেনি। নিউক্যাসল প্রিমিয়ার লিগে ১২তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরিয়ে দেওয়া হলো ডিএমপির স্টাফ অফিসার মাসুদ রানাকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


সরিয়ে দেওয়া হলো ডিএমপির স্টাফ অফিসার মাসুদ রানাকে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার মাসুদ রানাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন), মাসুদ রানাকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে (আরঅ্যান্ডডি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়।

গতকাল ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।

পরে আজ শুক্রবার, ডিএমপির কমিশনারের বিশেষ সহকারী এডিসি ফয়েজ ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপেক্ষার অবসান, আবারও ঢাকায় গাইবেন আতিফ আসলাম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


অপেক্ষার অবসান, আবারও ঢাকায় গাইবেন আতিফ আসলাম

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। নানা জটিলতা কাটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম।

আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ অনুষ্ঠানটি। মূলত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর কনসার্টের আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ হয়েছিল। কিন্তু জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি শুরুর মাত্র দুই দিন আগে স্থগিত করা হয়।

তখন আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন আশ্বাস দিয়েছিল যে, সুযোগ হলে একই আয়োজন নতুন করে করা হবে। এবার সেই প্রতিশ্রুতিই তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। কনসার্ট স্থগিত হওয়ার পর আতিফ আসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে জানিয়েছিলেন, তিনি আবারও ঢাকায় ফিরবেন এবং আগের টিকিট পুনর্নির্ধারিত কনসার্টেও বৈধ থাকবে।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্রসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের ভেন্যু শিগগিরই ঘোষণা করা হবে।

আগের টিকিটধারীদের জন্য যা জানা জরুরি, ২০২৫ সালের কনসার্টের টিকিট কিনে যারা রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। নির্ধারিত Re-Apply প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে, যারা রিফান্ডের আবেদন করেছিলেন, তারা সেই আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের জন্য আবেদন করতে পারবেন। তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে এবং বিনামূল্যে সরবরাহ করা হবে।

নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে গেট মাই টিকিট ডট লাইভ প্ল্যাটফর্মে। টিকিটের মূল্য, ক্যাটাগরি এবং বিক্রির সময়সূচি শিগগিরই জানানো হবে। মেইন স্টেজ ইনকরপোরেশনের পরিচালক কাজী রাফসান জানান, গত বছরের অসমাপ্ত আয়োজনকে পূর্ণতা দিতেই আবার এই কনসার্টের উদ্যোগ। এটি শুধুমাত্র একটি কনসার্ট নয়, দর্শকদের কাছে দেওয়া একটি প্রতিশ্রুতি পূরণের আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, কনসার্টের ভেন্যু, টিকিট বিক্রির বিস্তারিত সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%