০৯:২২ এম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬ ০৯:০১
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় যে সুস্পষ্ট লঘুচাপ ছিল, সেটি দুর্বল হয়ে এক লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টার নিন্দা জানালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সংস্থাটি জানিয়েছে, এই লঘুচাপের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমান রয়েছে।
সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।
আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি দিয়ে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আরও পড়ুন: যশোরে পরীক্ষায় ছয় বিষয়ে ফেলায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন