১১:২৬ এম
গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে বিপদে পড়েন সাজেক ভ্রমণ শেষে ফেরা একদল পর্যটক। ভুল পথে প্রবেশ করানোর ফলে সরু সড়কে আটকে যায় তাঁদের বহনকারী বাসটি। পরে স্থানীয়দের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর বাসটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর থেকে আসা সেলফি পরিবহনের একটি বাসে করে গার্মেন্টসকর্মীদের একটি দল সাজেক ভ্রমণ শেষে ঢাকায় ফিরছিলেন। তবে পথে খাগড়াছড়ি-ফেনী আঞ্চলিক সড়ক ব্যবহার না করে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে বাসটি মানিকছড়ি উপজেলার তিনটহরী-যোগ্যাছোলা গ্রামের একটিসার সরু সড়কে প্রবেশ করে।
একসময়ে রাত সাড়ে ৮টার দিকে সড়কের একপাশে বাসের চাকা দেবে গেলে এটি আটকে যায়। এই কারণে বাসে থাকা নারী, শিশুসহ সকল যাত্রী দুর্ভোগে পড়েন।
আরও পড়ুন: গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
খবর আসার পর স্থানীয় বাসিন্দারা বাসটি উদ্ধারে এগিয়ে আসেন। রাতের গভীরতা এবং বাসে নারী ও শিশু থাকার কারণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।
স্থানীয়দের দীর্ঘ চেষ্টার পর প্রায় চার ঘণ্টা পর বাসটি উদ্ধার হয় এবং মূল সড়কে তোলা হয়। এরপর বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, স্থানীয়দের সহযোগিতায় বাসটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে সেটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
আরও পড়ুন: নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রল ঢেলে আগুন লাগাল দুর্বৃত্তরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন