০৫:০২ পি.এম
সাম্প্রতিক সংঘাত ও যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির কারণে ইরান তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে এসেছে। এমন তথ্য একটি নতুন জনমত জরিপে উঠে এসেছে।
ইসরায়েলের বিপুল সংখ্যক নাগরিক এই জরিপে বিশ্বাস করেন যে, যুদ্ধে জয়ী হয়েছে ইরান। হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম এবং আগাম ইনস্টিটিউটের যৌথভাবে পরিচালিত এই জরিপটি ১৭ থেকে ২০ জুনের মধ্যে তিন হাজার ৬৪৪ জন উত্তরদাতার ওপর চালানো হয়েছে।
জরিপের ফলাফল দেশের জনমনে বিরাজমান উদ্বেগের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৯২ দশমিক ১ শতাংশ বলেছেন, ইরান এই সংঘাত থেকে বিজয়ী হয়েছে বা তুলনামূলকভাবে বেশি সুবিধা অর্জন করেছে।
আরও পড়ুন: ফতুল্লায় আ.লীগের আগুনে ট্রেনের বগি ও লেগুনা পুড়ে গেছে
একই সঙ্গে ৮২ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা এই ঘটনায় দুর্বল হয়েছে। সেটি উল্লেখযোগ্য বিষয় হিসেবে দেখা যায়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের সমর্থকদের মধ্যেও একই ধরনের ধারণা প্রবল। ওই শিবিরের ৯৩ দশমিক ১ শতাংশ ভোটার মনে করেন, ইরানই এই সংঘাতে বিজয়ী হয়েছে।
জরিপে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তির বিরোধিতা ব্যাপক। ৬৩ দশমিক ২ শতাংশ উত্তরদাতা এই চুক্তির বিরোধিতা করেছেন, যেখানে মাত্র ১২ দশমিক ১ শতাংশ এটিকে সমর্থন জানিয়েছেন।
আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে র্যাগিং-চাঁদাবাজির তথ্য চেয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন