ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্যাকের চাকরির সুযোগ, স্বাস্থ্য ও জীবন বিমাসহ মিলবে যেসব সুবিধা


ব্যাকের চাকরির সুযোগ, স্বাস্থ্য ও জীবন বিমাসহ মিলবে যেসব সুবিধা

ব্র্যাক এন্টারপ্রাইজ মার্কেটিং বিভাগে ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, ছুটি, সুস্থতা কেন্দ্রের সুবিধা, ডে-কেয়ার সুবিধা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটিসহ নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে। আবেদনকারীকে আগামী ৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ।

পদের নাম: ডেপুটি ম্যানেজার।

আরও পড়ুন: কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করা যাবে

বিভাগ: মার্কেটিং।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ।

অন্যান্য যোগ্যতা: ব্র্যান্ড মার্কেটিং কৌশলে দক্ষতা।

আরও পড়ুন: চেষ্টাই মুন্নার সাফল্যের চাবিকাঠি

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

আরও পড়ুন: কারিগরি শিক্ষকদের চাকরির তথ্য ২৮ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে

আরও পাড়ুন: প্রাণ গ্রুপে চাকরি: বেতন ৪৫ হাজার টাকা, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আরও পড়ুন: নিয়োগের নামে প্রতারণার অভিযোগ, ইসলামিক ফাউন্ডেশন সতর্ক করলো

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, ছুটি, সুস্থতা কেন্দ্রের সুবিধা (Wellness Centre), ডে-কেয়ার সুবিধা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি।

আবেদন যেভাবে: আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৮ জুলাই ২০২৬।

আরও পড়ুন: শুধু ভালো ফল নয়, বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ বিষয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১২ এম


গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রাখল।

অন্যদিকে, কেপ ভার্দে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-তে নাম লেখালো।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১৩ এম


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ একটি অন্যতম স্তম্ভ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় হিসেবে গণ্য। তাই নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি।

শনিবার (২৭ জুন) তারিখে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো-

জোহর- ১২.০৪ মিনিট

আসর- ৪.৪০ মিনিট

মাগরিব- ৬.৫৩ মিনিট

এশা- ৮.১৯ মিনিট

ফজর (২৮ জুন)- ৩.৪৫ মিনিট

উল্লিখিত সময়ের সঙ্গে বিভিন্ন বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, যা নিচে উল্লেখ করা হলো-

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১৩ এম


চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানকে সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে এই ঘটনাকে সম্প্রতি সংঘটিত যুদ্ধবিরতি চুক্তির একটি নির্বোধ ও বোকামিপূর্ণ লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি বড় ও মূল্যবান পণ্যবাহী জাহাজের ওপর অন্তত চারটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ড্রোন জাহাজের ডেকে আঘাত হানলে কিছু ক্ষয়ক্ষতি হয়, তবে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাকি তিনটি ড্রোন ভূপাতিত করেছে বলেও তিনি জানিয়েছেন। যদিও ট্রাম্প এই হামলার সুনির্দিষ্ট সময় বা আক্রান্ত জাহাজ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন যে, ওয়াশিংটন এই হামলার জন্য ইরানকে দায়ী করছে। এই হামলার পর পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ এবং সেখানে থাকা নাবিকদের উদ্ধারে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। তবে মার্কিন ওই কর্মকর্তা হামলার ধরন বা ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি। ইরান এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান দিকে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে, যার ফলে জাহাজের ব্রিজ বা চালকের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা কর্তৃপক্ষ এক সতর্কবার্তায় জানিয়েছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে তার নিরাপত্তার দায়িত্ব ইরান নেবে না। এছাড়া, এমন ক্ষেত্রে জাহাজগুলোর বিমা বা সংশ্লিষ্ট কোনো দায়ভারও তারা গ্রহণ করবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে যে, অনুমোদিত রুটের বাইরে চলাচলের সব ধরনের দায়ভার সংশ্লিষ্ট জাহাজ মালিক, অপারেটর ও কমান্ডারের ওপর বর্তাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১৪ এম


পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দ্রুত ড্রোন ও ড্রোন-বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া। এর অংশ হিসেবে প্রশিক্ষণের মাধ্যমে পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ গড়ে তুলবে দেশটি।

দেশের সম্মুখসারির যুদ্ধক্ষেত্রের সামরিক ইউনিটগুলোতেও দেশীয়ভাবে তৈরি শতশহস্র মানববিহীন ড্রোন মোতায়েন করা হবে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বাক জানান, ২০২৯ সালের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন বাহিনীর জন্য ১ লাখ ১০ হাজার ড্রোন উৎপাদনের পরিকল্পনা ছিল। তবে পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংখ্যা কমিয়ে প্রায় ৬০ হাজারে নামিয়ে আনে। এর মধ্যে প্রায় ১১ হাজার ড্রোন ২০২৬ সালেই চালু করা হবে।

মন্ত্রণালয় জানায়, এসব ড্রোন দেশের সব বাহিনীকেই দেওয়া হবে, যাতে প্রতিটি সেনার জন্য ড্রোন একটি নিয়মিত হাতিয়ারে পরিণত হয়। সেনা, নৌ, বিমান ও মেরিন বাহিনীর পাঁচ লাখ সেনাসদস্যকে ‘ড্রোন যোদ্ধা’ হিসাবে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বাক বলেন, “ড্রোন আর সীমিতসংখ্যক ইউনিটের ব্যবহারের জন্য রাখা উচিত নয়, বরং এটি হবে সর্বজনীন যুদ্ধাস্ত্র।” তিনি আরও বলেন, ড্রোনকে ‘দ্বিতীয় ব্যক্তিগত অস্ত্র’ হিসেবে সেনাদের ব্যবহার করা উচিত।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বলেন, ড্রোন তৈরিতে চীনা যন্ত্রাংশের পরিবর্তে শতভাগ দেশীয়ভাবে উৎপাদিত উপাদান ব্যবহার করবে সিউল। দক্ষিণ কোরিয়ার এই ঘোষণা এমন একটি সময়ে এল যখন দুই কোরিয়াই ড্রোন সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বাক বলেন, ইউক্রেইন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে ড্রোন এখন লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি প্রযুক্তিতে পরিণত হয়েছে। স্বল্প খরচে অনেক বেশি ড্রোনের ব্যবহার যুদ্ধের প্রকৃতিই বদলে দিচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়াও নিজেদের মনুষ্যবিহীন হাতিয়ার তৈরির সক্ষমতা বাড়িয়ে চলেছে, যা দক্ষিণ কোরিয়ার সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর জন্য হুমকি বাড়াচ্ছে।

দক্ষিণ কোরিয়ার পরিকল্পনায় লেজার ও উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্রের মতো ড্রোন-রোধী ব্যবস্থা সম্প্রসারণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

তাছাড়া, অভিযান পরিচালনার কাঠামোও এমনভাবে বদলানো হবে, যাতে প্রতিটি বাহিনী কেন্দ্রীয় কমান্ডের ওপর নির্ভর না করে নিজেদের ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো ও হামলা পরিচালনা করতে পারে।

এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, সেনাবাহিনী শিগগিরই ২০ হাজারের বেশি স্বল্পমূল্যের একবার-ব্যবহার্য ড্রোন সংগ্রহ করবে। একইসঙ্গে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ড্রোন-সোয়ার্ম ব্যবস্থা এবং লয়টারিং মিউনিশনও অর্জন করবে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%