০৭:৫৬ এম
বগুড়ায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে এসেছে মসজিদের ইমামের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মহানগরীর সবুজবাগ এলাকার আবদুল আলিম (৪২) নামক ওই ইমামের বাড়িতে এই ঘটনার উদ্ভব ঘটে।
পরে, বিক্ষুব্ধ স্থানীয় লোকজন ওই বাড়ি ঘেরাও করে এবং ইমামকে গণপিটুনি দেন।
অভিযুক্ত আবদুল আলিম বগুড়া মহানগরীর সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম এবং জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদরাসার শিক্ষক। নির্যাতনের শিকার শিশুটি ওই মাদরাসার শিক্ষার্থী।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাদরাসা ছুটি ছিল কিন্তু পরিবারের কোন সদস্য শিশুটিকে আনতে আসেননি।
এ সময় মাদরাসার শিক্ষক আবদুল আলিম শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে নিজের সঙ্গে নিয়ে যান। এরপর, তিনি শিশুটিকে একই এলাকার নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি যখন পরিবারের কাছে ফিরে যায়, তখন সে ঘটনায় খুলে বলে। এর ফলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকালে তারা ইমামের বাড়ি ঘেরাও করেন।
খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসীর বিপুল সংখ্যক বিক্ষুব্ধ নারী ও পুরুষ তাকে বেধড়ক মারপিট করে এবং পুলিশ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্যও লাঞ্ছিত হন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, "অনেক কষ্টে জনতার হাত থেকে ইমামকে রক্ষা করে থানায় এনেছি।" তাকে থানার হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন