ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
সুইজারল্যান্ড

মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক


মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

সুইজারল্যান্ডের নিডওয়ালডেনে অবস্থিত বিলাসবহুল পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টে ইরানের সঙ্গে বহুল প্রত্যাশিত আলোচনার আগে মার্কিন প্রতিনিধিরা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

অন্যদিকে, পাকিস্তানের প্রতিনিধিদলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির উপস্থিত ছিলেন। বৈঠকের সময় উভয় পক্ষকে করমর্দন ও সংক্ষিপ্ত আলোচনা করতে দেখা যায়। কূটনৈতিক সূত্রগুলোর মতে, বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তুতি, মধ্যস্থতা প্রক্রিয়া এবং পরবর্তী আলোচনা কাঠামো নিয়ে আলোচনা হয়েছে।

এই বৈঠরের কয়েক ঘণ্টা পরই ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা স্মারকের (এমওইউ) পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: আলাস্কায় সুলিভানকে হারালেন মেরি পেলটোলা, ডেমোক্র্যাটদের আসন ৫৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা করা হয়েছে। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
জানা যায়, শনিবার (২০ জুন) রাত থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। আর এসময় ভারতেও প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শুরু হয়েছে পাহাড়ি ঢল। যার কারণে এখন সাদাপাথর পর্যটনকেন্দ্র পানিতে তলিয়ে গেছে। সাথে সেখানে থাকা ভাসমান দোকানপাটও পানিতে তলিয়ে গেছে। সেখানে থাকা লকার, চেয়ার, কসমেটিক্স পণ্য ও অনেক  দোকানের আসবাবপত্র এই ঢলের পানিতে হারিয়ে গেছে। প্রতি বছরই পাহাড়ি ঢল নামলে এমন পরিস্থিতির তৈরি হয়। যার কারণে রোববার সকাল থেকে কোনো নৌকা খেয়াঘাট থেকে ছেড়ে সাদাপাথর পর্যটনকেন্দ্রে যায় নি। তবে সর্বশেষ শনিবার  সেখানে পর্যটকেরা গিয়ে ছিলেন। রোববার পাথ স্পট ডুবে যাওয়ায় উপজেলা প্রশাসন থেকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে সাদাপাথর পর্যটনকেন্দ্র।
এদিকে সাদাপাথর কেন্দ্রিক নৌকা, খাবার হোটেল, দোকানপাট ও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত শতাধিক পরিবার বর্তমানে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে পর্যটকদের আগমন বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে পর্যটকশূন্য হযে পড়েছে এলাকা। ফলে দৈনন্দিন আয়- রোজগার বন্ধ হয়ে গেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। ¯্রােত কমে গেলে এবং আবহাওয়া স্থিতিশীল হলে পুণরায় পর্যটনকেন্দ্রটি খুলে  দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মৃত্যু হলো পথচারীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মৃত্যু হলো পথচারীর

বাগেরহাটের ফকিরহাট মহাসড়কে একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. তৈয়ব আলী শেখ (৫৫) নামের এক পথচারী প্রাণ হারিয়েছেন। রবিবার (২১ জুন) খুলনা-ঢাকা মহাসড়কের পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়।

মৃত তাহার উপজেলায় পাগলা-শ্যামনগর এলাকার মৃত আব্দুল আজিজ শেখের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে দিনমুজুর তৈয়ব আলী শেখ বাড়ি থেকে বের হয়ে পালের হাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় খুলনাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. তৈয়ব আলী শেখকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, ঘটনার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে তৈয়ব আলীকে ধাক্কা দেয়ার পর মহাসড়কের পাশে এক গাছের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার এর বক্তব্যে জানানো হয়, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও, প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমার অনুশীলনে ফিরলেন, স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবেন কি?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


নেইমার অনুশীলনে ফিরলেন, স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবেন কি?

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর গতকাল (২০ জুন) সুখবরটি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিজেই প্রকাশ করেছিলেন। আজ (রোববার) নেইমার সত্যিই অনুশীলনে ফিরেছেন। কাফের চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ মিস করলেও স্কটল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়কে মাঠে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে।

আজ নিউ জার্সিতে নেইমারকে আবার বল নিয়ে অনুশীলন করতে দেখা গেছে। পুনর্বাসনের শেষ ধাপে থাকা এই তারকার মাঠে ফেরার দৃশ্য ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। টুর্নামেন্টের শুরু থেকেই তিনি দলের বাইরে ছিলেন, তবে বল নিয়ে ড্রিল করার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই বিশ্বাস করছেন যে ব্রাজিলের নাম্বার টেন অবশেষে মাঠে নামার জন্য প্রস্তুত আছেন।

হাইতির বিপক্ষে ম্যাচের পর দলের বেশিরভাগ খেলোয়াড় যখন কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে ইনডোর রিকভারি সেশনের অংশগ্রহণ করছিলেন, তখন মাঠে আলাদা অনুশীলন করেন নেইমার ও ফুল-ব্যাক অ্যালেক্স সান্দ্রো। দ্বিতীয়-স্তরের কাফ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় প্রথমে তার সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে বলা হয়েছিল। কিন্তু প্রত্যাশার চেয়ে দ্রুত উন্নতি হওয়ায় তার ফেরার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে।

হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের পর কোচ আনচেলত্তি ভক্তদের বহু প্রতীক্ষিত আপডেট দেন। ইতালিয়ান এই কোচ শুরু থেকেই সতর্ক ছিলেন, তবে নিশ্চিত করেছেন যে নেইমারের দলে ফেরার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে।

আনচেলোত্তি বলেন, 'নেইমার আগামীকাল ব্যক্তিগতভাবে অনুশীলন করবে এবং সোমবার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে নিশ্চিতভাবে উপলব্ধ থাকবে।'

এই খবর ব্রাজিলকে বড় কৌশলগত শক্তি প্রদান করবে। কারণ দলটি এখন পর্যন্ত তাদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে ছাড়াই গ্রুপ পর্বে খেলেছে।

চোটের দুশ্চিন্তা থাকলেও ব্রাজিল শিবিরে আত্মবিশ্বাস এখন তুঙ্গে রয়েছে। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে মাথেউস কুনিয়া ও ভিনিসিউস জুনিয়র গোল করেছেন। মরক্কোর সঙ্গে ড্র করার পর এই জয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ছন্দে ফিরতে সাহায্য করেছে। চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে হার এড়াতে পারলেই নকআউট পর্বে ওঠার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে যাবে।

মাঠে ও ড্রেসিংরুমে নেইমারের উপস্থিতি দলটির জন্য মানসিক দিক থেকে বড় প্রেরণা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, অভিজ্ঞ এই ফরোয়ার্ড বৃহস্পতিবার (২৫ জুন) মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে ফিরবেন। এতে ব্রাজিল পূর্ণ শক্তির আক্রমণভাগ নিয়ে শেষ গ্রুপ ম্যাচে নামতে পারবে এবং নকআউট পর্বে যাওয়ার আগে আরও আত্মবিশ্বাস অর্জন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ফিরেছেন ৬২ হাজার ৮১৩ হাজি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


দেশে ফিরেছেন ৬২ হাজার ৮১৩ হাজি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ হাজার ৮১৩ জন হাজি। বর্তমানে এর মধ্যে ৪ হাজার ৩১৯ জন হাজি সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৮ হাজার ৪৯৪ জন হাজি বেসরকারি ব্যবস্থাপনায় ফেরত এসেছেন।

শনিবার (২০ জুন) পর্যন্ত হজযাত্রীদের ফিরতি ফ্লাইটের তথ্য নিয়ে প্রকাশিত হয়ে থাকা হজ বুলেটিনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন মোট ২৮ হাজার ১৭৭ জন, সৌদি এয়ারলাইন্সে ফিরেছেন ২১ হাজার ৯৪৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ফিরেছেন ৮ হাজার ৬৭২ জন। এছাড়া, অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ৪ হাজার ১৬ জন হাজি।

এখন পর্যন্ত মোট ১৬২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

অন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে এ পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%