১১:৫৩ পি.এম
দেশের পরবর্তী রাষ্ট্রপতি সম্পর্কে সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি মন্তব্য করে বলেছেন, অনেকের নাম শোনা যাচ্ছে, এবং পত্রিকা ও সোশ্যাল মিডিয়াতেও এসব দেখা গেছে। সম্ভাব্য নামগুলোর মধ্যে থেকে হয়তো কেউ একজন নির্বাচিত হবেন।
তিনি জানান, 'বিএনপি সংবিধানের বাইরে, আইনের বাইরে কিছুই করবে না। এ বিষয়ে আমি শুধু এটুকু বলতে পারি, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, তিনি হিংসার রাজনীতি করেন না, তিনি বিচারের রাজনীতি করেন। বিচারে যা কিছু হবে, সেটাই হবে প্রধান বিষয়।'
শুক্রবার বিকালে জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজনের পর আলোচনা সভায় নিলুফার চৌধুরী এসব মন্তব্য করেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তিনি আরো বলেন, 'অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, আমরা এই বিষয়ে চিঠিতে সেটিই পড়ে দেখেছি। রাষ্ট্রপতি যে অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলেন, সেটাও নিশ্চিত হয়েছে। অসুস্থতার কারণে যদি একজন রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তবে গণতান্ত্রিক ভাষায় এখানে কিছু বলার নেই।'
এ দিন বিকালে শহরের শফি মিয়ার বাজার মোড় থেকে ড. নিলুফার চৌধুরী মনির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভায় জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান সভাপতিত্ব করেন। সভায় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান, যুবদল নেতা ইকরামুল হক মানিকসহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন