১১:৪০ পি.এম
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় এই উন্নয়ন কার্যক্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। এসময় শোলাকিয়া মাঠে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আগামী ঈদে শোলাকিয়া ঈদগাহে ২০০তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর জন্য আমরা ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যে জেলা প্রশাসকের কাছ থেকে ৬ কোটি টাকা সরকারি পক্ষ থেকে পৌঁছে দেয়া হয়েছে।’
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তিনি দ্রুত এই কাজ হবে জানিয়ে বলেন, ‘মাঠটিকে সুন্দর করা হবে, যাতে মুসল্লিরা ঈদের সময় নামাজ পড়ে। যাতে এই এলাকার ছেলে-মেয়েরা মাঠের এক অংশে খেলাধুলা করতে পারে। মাটির গেটের পাশাপাশি পুকুরে অজুর ব্যবস্থাসহ সবকিছু করে দেয়া হবে।’
পরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারেক রহমান। এসময় তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোলাকিয়া মাঠে জড়ো হন।
আরও পড়ুন: বাংলাদেশে সব ধরনের সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন