০১:১২ এম
যশোরের কেশবপুর এলাকায় একটি ধানক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের কাছ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত দুইজনের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া পুরুষের শরীরে গামছা জড়ানো ছিল এবং নারীর পরনে ছিল ম্যাক্সি।
আরও পড়ুন: মধুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ফরেনসিক বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।
অন্য কোথাও হত্যার পর মরদেহ দুটি এখানে ফেলে রাখা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন