০৯:৫২ এম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর আশ্রয়ণ প্রকল্পে একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই অভিযানে প্রায় ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর আশ্রয়ণ প্রকল্পের এলাকা ধরে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় পুলিশ আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন সন্দেহভাজন ঘরগুলোতে তল্লাশি চালায়। সেই সময় প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এক মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়। পাশাপাশি মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নাশকতার অভিযোগে সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার
স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের কিছু বাসিন্দার বিরুদ্ধে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ ছিল। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিশেষ এই অভিযান পরিচালনা করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আশ্রয়ণ প্রকল্প এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধার হওয়া আলামত জব্দ করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন