১১:০৭ পি.এম
ঠাকুরগাঁও, ২৫ নভেম্বর, ২০২৬ : সদর উপজেলার পরিবেশ দূষণ প্রতিরোধ এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর একটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এ সময় ইটভাটাটির বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
আজ বুধবার, ঠাকুরগাঁও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযানটি সম্পন্ন হয়।
অভিযানের সময় সদর উপজেলার বাহাদুরপাড়া এলাকায় অবস্থিত মেসার্স এম এফ বি নামক অবৈধ ইটভাটাটি চিমনিসহ সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়।
আরও পড়ুন: পিরোজপুরে বিআরডিবির নৈশপ্রহরীকে তালাবদ্ধ করে দুই গাড়িতে আগুন
এছাড়া, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ইটভাটাটির বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা ধার্য করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ রায়হান, যিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তামিম হাসান প্রসিকিউটর হিসেবে কাজ করেন।
এ সময় অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ২ হাজার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার
জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন