১০:৪৪ পি.এম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনার সাত দিনের মধ্যে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মাটিরাঙ্গা থানা পুলিশ সোমবার দুপুরে জানায়, রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ অক্টোবর ওই ডাকাতির ঘটনা ঘটে।
এই অভিযানে চার ডাকাতকে গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত দুটি দেশীয় অস্ত্র, ছুরি, বিভিন্ন মালামাল, তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন এবং নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বাউফলে লোহালিয়া নদীতে নবম মৈত্রী সেতু নির্মাণের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
আটক ব্যক্তিরা হলেন—মাটিরাঙ্গার বেলছড়ির আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. আলী হোসেন, মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া (নয়ন), আব্দুল হালিমের ছেলে আবু মুছা এবং মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নোমান ইসলাম রাব্বি।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ডাকাতির ঘটনার আসামিদের মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য কার্যক্রম তদন্তাধীন রয়েছে।
এমই
আরও পড়ুন: আনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন