০৪:৩৩ পি.এম
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা, ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি ও তার মাকে প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকিসহ গালিগালাজ করার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মা শাপলা আহমেদ।
মা শাপলা আহমেদ বলেন, তিনি পরিবারের নিরাপত্তা সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীর কাছে, তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এসময় তিনি বলেছিলেন যে, যদি তার দাবি বাস্তবায়ন না হয়, তাহলে তিনি আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন।
আরও পড়ুন: রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার
আজ সোমবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান শাপলা আহমেদ।
তিনি অভিযোগ করেন, গত রোববার (২৬ জুলাই) রাতে ফোন করে তার ছেলে শাফিন আহম্মেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু। একইসঙ্গে তাকে উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন এবং তার স্বামী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। তিনি জানান, এটি একজন মা, স্ত্রী ও নারী হিসেবে তার সম্মানহানি। এছাড়া এর একটি কল রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে বলে দাবি করেছেন তিনি।
শাপলা আহমেদ আরও করেছেন বলেন, গত রোববার (২৬ জুলাই) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু তার ছেলে জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছেন এবং তাকে উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালাগালি করেছেন, যা একজন মা ও নারী হিসেবে তার সম্মানে আঘাত বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত ঘটে। পরে তার ছেলে একটি অনুষ্ঠানে বক্তব্য দান করে সেটি ফেসবুকে পোস্ট করেন, এরপরই ছানোয়ার হোসেন সানু ফোনে হত্যার হুমকি দেন এবং তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন।
আরও পড়ুন: কওমী মাদ্রাসাগুলোর সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ আলেমদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মা শাপলা আহমেদ তার ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু এবং তার ভাই সনি আহমেদ শামীমকে গ্রেপ্তারের দাবি জানান। তিনি আরো জানান, দাবি আদায় না হলে আগামীকাল (মঙ্গলবার) সকালে ১০ টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে ১৪ই জুন, প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। পাশাপাশি জেলার পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করেছেন তিনি।
এসময় শাফিন আহমেদ জিসানের দাদি সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, চাচা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু এবং জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন