০৮:৫০ এম
আজ (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬)।
ছয় দিন বিরতি শেষে এই অধিবেশনটির কার্যক্রম শুরু হবে মঙ্গলবার বিকেল ৩টায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে।
গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হওয়ার পর সংসদ অধিবেশনটি মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশনটিতে ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। বাজেট পাস হওয়ার পাশাপাশি সংসদে অর্থ বিল ও সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিলও অনুমোদন পেয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে হামলা: এমপি নাজিবুর রহমানের প্রশাসনের ফ্যাসিবাদী অনুসারীদের শাস্তির দাবি
এর আগে গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা বাজেটের ওপর দীর্ঘ আলোচনা করেন। তারা বিভিন্ন জাতীয় ইস্যুতেও বক্তব্য দেন। আলোচনা চলাকালে অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন এবং আইন-শৃঙ্খলার মতো বিভিন্ন জাতীয় ইস্যুগুলো তুলে ধরা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন