০৪:৩৯ এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) স্পেশাল সাপোর্ট গ্রুপ রাজধানীর রমনা ও তেজগাঁওয়ের কাওরান বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন মোবাইল ছিনতাইকারী এবং আটজন মাদকসহ আটক হয়েছেন। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, নগদ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এসআরইউ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. ইব্রাহীম (৩২), মিঠু মোল্লা (৩০), মো. আনিছুর রহমান নাহিদ (২৬), রফিকুল (৩৩), মো. মনির ইসলাম (১৯), রাকিব (১৭), রাশেদুল (২৫), মো. ইমরান (২১), মো. নিহাদ (১৯) এবং মো. ইব্রাহিম (৩০) অন্তর্ভুক্ত রয়েছেন।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে পাঁচ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ, তিনটি ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ১৫ হাজার ৯৯৫ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, ১ ডিসেম্বর থেকে কার্যকর
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন