০৭:০১ পি.এম
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালাতে গিয়ে বিজিবি প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকার স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকালে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধীন জীবননগর সীমান্তের গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগানের পাশের কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলে করে ভারতে যাওয়ার পথে সিকান্দার আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আরও পড়ুন: বরিশালে নানকের বাসভবনে আগুন, দুই মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে মুখোশধারীদের বিক্ষোভ
তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে ৭৯৩ দশমিক ৬৯ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ স্বর্ণের বার এবং চারটি টুকরো স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা।
এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, আটক করা ব্যক্তিকে উদ্ধার করা মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: কালিয়াকৈরে লকডাউন ভেস্তে গেল, মহাসড়ক সচল আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন