০৮:০৩ পি.এম
ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস-এর (আইসিআরসি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের অসামান্য ভূমিকার প্রশংসা করেন।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
তিনি জনআস্থা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশ সদস্যদের মানবাধিকার ও ফার্স্ট এইডসহ নানামুখী প্রশিক্ষণ কার্যক্রমে আইসিআরসির সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোকপাত করেন।
আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান বিভিন্ন প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রমে আইসিআরসির গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।
তিনি জাতীয় দুর্যোগ মোকাবেলায় পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে আইসিআরসির সহায়তা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন