০৬:২৫ পি.এম
কোনো ফুটবলার যখন লাল কার্ড পেয়ে থাকেন, তখন তিনি পরের এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে যান। কিন্তু যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন বিশ্বকাপে বসনিয়ার বিপক্ষে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড পেয়েও তিনি বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ পান। এই ঘটনাটি ঘটে, যেটি সম্ভব হয় ফিফা তার নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে দেওয়ার পরে।
ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নেয়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজে জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেন। এই সিদ্ধান্তের পেছনে ফিফার ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে তারা বলেন, এই বিধান অনুযায়ী, ফিফার ডিসিপ্লিনারি কমিটি চাইলে পূর্বে আরোপিত কোনো শাস্তিমূলক নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে।
তবে বিশেষজ্ঞদের অনেকের মত হলো, লাল কার্ডের শাস্তি স্থগিত করা সম্ভব নয়। ফলস্বরূপ, ফিফার এই পদক্ষেপে চারদিকে সমালোচনার ঝড় উপড়ে ওঠে। বেলজিয়ামও এই ঘটনার উপর ক্ষোভ প্রকাশ করেছে। উয়েফা এবং ইউরোপের কিছু আইনপ্রণেতা রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করেছেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার
ফিফা সভাপতি ইনফান্তিনো এই ঘটনাকে ইঙ্গিত করে সমর্থনে বক্তব্য রেখেছেন। তিনি ফিফার অফিসিয়াল চ্যানেলে প্রকাশিত একটি দীর্ঘ বার্তায় বলেন, ‘বিতর্কিত রেফারিং কিংবা 'অদ্ভুত' শাস্তিমূলক রায় বিশ্বের অনেক বড় লিগে নিয়মিতভাবে ঘটে এবং এগুলো সাধারণভাবে মেনে নেওয়া হয়। মজার বিষয় হলো, যেসব দেশ নিজেদের মধ্যে এসব পদ্ধতি ব্যবহার করে, তারাই আবার সমালোচনা করছে।’
বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে ইরান, হাইতি, সেনেগাল ও আইভরি কোস্টের সমর্থক এবং কর্মকর্তারা ভ্রমণে জটিলতায় পড়েন। সোমালিয়ান রেফারি ওমর আরতান ভিসা না পাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশও করতে পারেননি।
এ বিষয়ে ইনফান্তিনো মন্তব্য করেন, ‘আপনারা কয়েকজন ভিসা না পাওয়া ব্যক্তির কথা বলেছেন, কিন্তু বিশ্বের নানা প্রান্ত থেকে ভিসা প্রাপ্ত লাখো মানুষের কথা উপেক্ষা করেছেন। ফুটবল বিশ্বকে একত্রিত করে, এটি এই গ্রীষ্মেই স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।’
বিশ্বকাপের সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা আমাদের ঘৃণা করতে সময় এবং শক্তি ব্যয় করছেন, তারা একটু থামুন। আত্মসমালোচনা করুন, ধ্যান করুন, প্রার্থনা করুন অথবা একটি ফুটবল ম্যাচ দেখুন এবং মানুষের মুখ, চোখ ও আবেগগুলো সত্যিকার অর্থে অনুভব করুন।’
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে ক্যারিংটনে পৌঁছেছেন পোচেত্তিনো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন