০৩:৪৯ এম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজারে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ব্যাংকিং পয়েন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের সারাদেশে ক্যাশলেস ব্যাংকিং বাস্তবায়নের যে মহতি উদ্যোগ নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে এই ক্যাশলেস ব্যাংকিং পয়েন্টের উদ্বোধন করা হয়। এটি 'এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর' স্লোগানকে সামনে রেখে করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে খড়িবাড়ী বাজারে অনুষ্ঠানের মাধ্যমে এই পয়েন্টের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক দিলারা আকতার। উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও দিলারা আকতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির রংপুর জোনের এডিসি হুমায়ুন কবীর এবং কুড়িগ্রাম শাখা ব্যবস্থাপক আলমগীর কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার কমলেন্দু রায়।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী খড়িবাড়ী বাজার প্রদর্শন করে। র্যালীতে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত শতশত গ্রাহক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ক্যাশলেস ব্যাংকিংয়ের জন্য বিনামূল্যে গ্রাহকদের হিসাব নং খুলে দেয়া হবে। তারা বিনামূল্যে ডেবিট কার্ডও পাবেন। গ্রাহকরা টাকা নন-নহদ জমা দিতে পারবেন। বাংলা কিউআর-এর মাধ্যমে পেমেন্ট, ফান্ড ট্রান্সফার, বিদ্যুৎ, পানি বিল প্রদানসহ মোবাইল রিচার্জ করা সহজ হবে। এই ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনে দেশের টাকা নিজ দেশে থাকবে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন