০৯:১৩ এম
পাকিস্তান হাই হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১ হাজার উন্নত মানের ‘মেড ইন পাকিস্তান’ ফুটবল উপহার দিয়েছেন।
এই উপহার বুধবার (৮ জুলাই) বাফুফে ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
পাকিস্তান হাইকমিশনার বলেন, পাকিস্তানের শিয়ালকোট বিশ্বজুড়ে প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস সামগ্রী এবং ফুটবল তৈরির জন্য বিশেষভাবে পরিচিত। ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের অফিশিয়াল বলগুলো এই শিয়ালকোট থেকেই তৈরি হয়েছে, যার জন্য গৌরব অর্জন করেছে।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
পাকিস্তানের ফুটবল উৎপাদন শিল্প তার গুণগত মান ও আধুনিকতার জন্য বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই বিশ্বমানের বলগুলো বাংলাদেশের তরুণদের ফুটবলের প্রতি উৎসাহ ও উদ্দীপনাকে আরও বাড়িয়ে দেবে।
হাইকমিশনার এবং বাফুফে সভাপতি ক্রীড়া ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা করেন। তারা একমত হন যে, খেলাধুলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের যোগাযোগ আরও দৃঢ় হবে।
আলোচনায় স্পোর্টস মেডিসিন, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, স্পোর্টস কমার্স, দক্ষতা বৃদ্ধি, এবং কলেজ/বিশ্ববিদ্যালয় ফুটবল দলের পারস্পরিক সফরের মতো বিভিন্ন বিষয় উঠে আসে।
এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বাফুফে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করে। হাইকমিশনার ইমরান হায়দার নারী খেলোয়াড়দের চমৎকার প্রতিভা এবং প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন।
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
পাকিস্তানের এই উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণ ফুটবলারদের ফুটবল চর্চায় এই বলগুলো দ্রুত সারা দেশে বিতরণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন