০৩:০২ পি.এম
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানগুলো চালিয়ে ইয়াবা, ফেনসিডিল, ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ট্যাবলেট এবং পাতার বিড়িসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযান চলাকালীন একজনকে আটক করা হয়েছে।
আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন ৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানাচ্ছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ভারতীয় ও একটি মোটরসাইকেলসহ হাসেন (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল
এরপর বুধবার মধ্যরাতে চিলমারী এলাকার রারপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়, যেখানে পরিত্যক্ত অবস্থায় ২৯ বোতল ভারতীয় মদ, ১ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৯৮০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৪৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। একই সময়ে বিজিবি’র অন্য একটি দল শেওড়াতলা মাঠ এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল, ১ হাজার ১৩০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১ হাজার ১৬০টি ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।
অন্যদিকে ভোরে রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল নিজপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৫২০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।
এসব জব্দ হওয়া মালামালের আনুমানিক মূল্য ২৮ লাখ ২২ হাজার ৪৫০ টাকা।
বিজিবি আরও জানায়, আটক লালন হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন