০১:৩৩ এম
রংপুরের পীরগাছা উপজেলার চন্ডিপুরে ‘আলোকিত নাপাইচন্ডি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে, যা জ্ঞানভিত্তিক, মানবিক ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে। বই পড়ার অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আলোকিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে পেনসিল বক্স উপহার দেওয়া হয়।
পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শাফায়েত হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‘আলোকিত নাপাইচন্ডি’ ২০২০ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দরিদ্র, অসহায়, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে দুর্যোগকালীন খাদ্যসহায়তা, ঈদ উপহার বিতরণ, চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সচেতনতামূলক উদ্যোগ।
আরও পড়ুন: ৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
সংগঠনটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জ্ঞানচর্চা ও শিক্ষার প্রসারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্থানীয় শিক্ষার্থী ও তরুণেরা বই পড়া এবং জ্ঞান অর্জনের সুযোগ পায়।
মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ব্লাড ব্যাংক গঠনের কার্যক্রম চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করতে ‘স্টুডেন্ট উইং’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার মনোভাব গড়ে উঠবে। একই সঙ্গে পাঠাগারটি নিয়মিত বইপড়া, জ্ঞানচর্চা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
আয়োজকদের বিশ্বাস, মানুষের কল্যাণে নেওয়া ছোট ছোট উদ্যোগই একসময় বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে। সেই প্রত্যাশা থেকেই ‘আলোকিত নাপাইচন্ডি’ একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সুন্দর সমাজ গঠনে কাজ করে যেতে চায়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৩ জন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারগিস আরা বেগম, কহিনুর বেগম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রামাণিক, রফিকুল ইসলাম গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ও চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সেক্রেটারি মো. খলিলুর রহমান, আলোকিত নাপাইচন্ডি পাঠাগারের সভাপতি ও যমুনা ব্যাংক পিএলসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কে এম হাবিবুর রহমান, পীরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুইটি, পীরগাছা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য কাজল এবং গঙ্গাচড়ার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন মেটলাইফের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ও আলোকিত নাপাইচন্ডির সহসভাপতি আক্তারুজ্জামান রিক্ত, চন্ডিপুর ঈদগাহ মাঠের সেক্রেটারি আহসান হাবীব, নোবেল রেসিডেনশিয়াল হাইস্কুলের সহপ্রতিষ্ঠাতা ও আলোকিত নাপাইচন্ডির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম উজ্জল, নোবেল রেসিডেনশিয়াল হাইস্কুলের সহপ্রতিষ্ঠাতা ও আলোকিত নাপাইচন্ডির সহকারী সাংগঠনিক সম্পাদক মো. আল আলামিন মিয়া, চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সহ-সেক্রেটারি শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও আলোকিত নাপাইচন্ডির সহসভাপতি মজনু মিয়া, কদমতলী বাজার সমিতির সেক্রেটারি নুরুল আলম, বিন্দু রক্তদান ও সমাজসেবা সংগঠনের সভাপতি ফারুক, ‘হামার পীরগাছা’ গ্রুপের অ্যাডমিন মো. বেলাল এবং ফুয়াদ শাহরিয়ার।
কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ
আরও পড়ুন: গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে ২ নিহত
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে স্কুল ব্যাগ, ক্যালকুলেটর ও ছাতা পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। পাশাপাশি ১৫০ জন শিক্ষার্থীর হাতে পেনসিল বক্স উপহার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং জ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকদের মতে, পাঠাগারটি শুধু বই পড়ার স্থান নয়; বরং এটি হবে জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। বইয়ের আলোয় মানুষের হৃদয় আলোকিত করা এবং আগামী প্রজন্মকে জ্ঞান ও মানবিকতায় সমৃদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন