ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

এএফসি চ্যালেঞ্জ লিগে শেষটা জয়ে রাঙাল ফর্টিস এফসি


এএফসি চ্যালেঞ্জ লিগে শেষটা জয়ে রাঙাল ফর্টিস এফসি

এএফসি চ্যালেঞ্জ লিগের শেষটা জয়ে রাঙাল ফর্টিস এফসি। গতকাল কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পিছিয়ে পড়েও তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজের বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করেছে তারা।

তবে এই জয়ের পরও ফর্টিস গ্রুপ পর্বের বাধা টপকাতে সক্ষম হয়নি। এর আগে কুয়েতের আল-কাদসিয়া ক্লাবের কাছে ৩-০ এবং ভারতের এফসি গোয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশের ক্লাবটি।

প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে ফর্টিসের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায়।

আরও পড়ুন: বিসিবি ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়োগ দিল

রেগার-তাদাজের বিপক্ষে প্রথম গোল হজম করার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফর্টিস। ১২ মিনিটে শেরজোদ মাখামাদিয়েভের গোলে এগিয়ে যায় তাজিক ক্লাবটি। এরপর দ্বিতীয়ার্ধে রাফায়েল টুডু, শিয়ান কাওয়াসাকি এবং শুকি ইতোফুসার (৮৮ মিনিটে) গোল জয় এনে দেয় ফর্টিসকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ২১,৯৩৩ যাত্রী ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৪ এম


সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ২১,৯৩৩ যাত্রী ভোগান্তিতে

বাংলাদেশ থেকে পরিচালিত ১৪১টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়ে গেছে, যা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের কারণে ঘটেছে। এই বাতিলের ফলে এখন পর্যন্ত প্রায় ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১১টায় বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, বাতিল হওয়া ১৪১ ফ্লাইটের মধ্যে ৬৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমানের ২৭টি, ইউএস-বাংলার ১০টি, সাউদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগো এয়ারের ২৯টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

কাওছার মাহমুদ মন্তব্য করেন, "পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৪ এম


সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

সাতক্ষীরায় ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ওই মাদ্রাসার হিফজ বিভাগের এক ছাত্রকে বিভিন্ন সময়ে অনৈতিক প্রস্তাব দিতেন। ছাত্রটি রাজি না হওয়ায় তাকে হয়রানি ও মারধর করা হতো। এছাড়া, গত কয়েক দিন ধরে গভীর রাতে নিজের কক্ষে নিয়ে শিক্ষার্থীকে দিয়ে হাত-পা টেপানোর অভিযোগও করা হয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, সর্বশেষ ২১ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে বোর্ডিং থেকে চাল-ডাল নিয়ে রান্নাঘরে ফেরার পথে ওই শিক্ষক শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে যৌন নিপীড়ন করা হয়। এ সময় শিক্ষার্থী চিৎকার করলে অভিযুক্ত শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং কাউকে ঘটনাটি না জানানোর জন্য নিষেধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বাড়িতে ফিরে ওই শিক্ষার্থী তার বাবা-মাকে বিষয়টি জানায়। অসুস্থ বোধ করায় তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মো. আক্তারুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে একপর্যায়ে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৫ এম


কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের নিজ ফ্ল্যাটের ভেতর থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামের এক আওয়ামী লীগ নেত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। তিনি বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা করতেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে অবস্থিত সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। নিহত সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের কন্যা।

পুলিশের তথ্য অনুযায়ী, ডিভোর্সের পর থেকে তিনি দুই মেয়ে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করতেন। বর্তমানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই এখানে থাকতেন। স্থানীয়দের দ্বারা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, খালি বাসায় কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। সিআইডির ক্রাইম সিন সদস্যরা ঘটনাস্থলে আসছেন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটি টাকার ফ্ল্যাট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৫ এম


লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটি টাকার ফ্ল্যাট জব্দ

যুক্তরাজ্যের লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির সঙ্গে সম্পর্কিত একটি ফ্ল্যাটের বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির হাইকোর্ট। এই ফ্ল্যাটের মূল্য দেড় কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৭ কোটি টাকার সমান। অর্থ পাচারের সন্দেহে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) পরিচালিত তদন্তের অংশ হিসেবে এই আদেশটি দেওয়া হয়েছে। এই তদন্তটি সাইফুজ্জামান চৌধুরী এবং তার পরিবারের বিদেশে গড়ে তোলা সম্পদের বিষয়ে চলমান বৃহত্তর অনুসন্ধানের অংশ।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আনিসুজ্জামান ফ্ল্যাটটি কেনার জন্য অর্থের উৎস সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে সক্ষম হননি। এনসিএর অভিযোগ, সম্পদটির প্রকৃত মালিকানা আড়াল করতে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার মাত্র এক পাউন্ডের বিনিময়ে তৃতীয়পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আদালত মনে করে, ফ্ল্যাটটি অপরাধলব্ধ অর্থ দিয়ে কেনা হয়েছে বলে দাবি করার জন্য যথেষ্ট যুক্তিসংগত ভিত্তি রয়েছে। তবে আনিসুজ্জামান বেআইনি কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে তার আইনজীবীরা নিষেধাজ্ঞার আদেশের বিরোধিতা করেননি।

হাইকোর্টের বিচারপতি ক্যারেন স্টেইন মন্তব্য করেন যে, ফ্ল্যাটটি অবৈধ অর্থের সম্পদ হওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ভিত্তি রয়েছে। এই কারণে তিনি সম্পত্তিটি বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে বাড়ির মালিকানা-সংক্রান্ত পৃথক আইনি কার্যক্রম চালানোর সুযোগও তিনি রাখেন।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ১৯৯২ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যরা প্রায় ২৯ কোটি ৫০ লাখ (২৯৫ মিলিয়ন) মার্কিন ডলার মূল্যের সম্পত্তির মালিকানা গড়ে তোলেন। ২০২৪ সালের আগস্টে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব সম্পদের অনুসন্ধান শুরু হয়।

এর আগে ২০২৫ সালের জুনে সাবেক ভূমিমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাউন্ড মূল্যের সম্পদ জব্দের আদেশ পান এনসিএ। একই সঙ্গে তার ও সংশ্লিষ্টদের সম্পদের উৎস ব্যাখ্যা করতে আদালতের নির্দেশ নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%