০৭:২৮ পি.এম
নরসিংদী, ৯ নভেম্বর, ২০২৬ : জেলার শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা এবং তার সহযোগী রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সঙ্গে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আশিকুর রহমান আজ বিকেলে সদর মডেল থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার বান্টি ও নরসিংদীর শালিধা থেকে পৃথক অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি এক বিদ্যালয়ে নিজে গিয়ে দেখতে পান শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ,
গ্রেপ্তার হওয়া সনেট (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লার বাদল মোল্লার ছেলে, এবং সহযোগী রাকিব মিয়া (২৮) শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
মো. আশিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে সদর থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলার পাঁচরুখী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সনেটকে আটক করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, নরসিংদী শহরের শালিধা মহল্লার মানিক মিয়ার পেছনের ফাঁকা জায়গা থেকে অবৈধ ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।
তিনি আরও জানান, সনেট এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অস্ত্র ও গুলি মজুদ রেখেছিল। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
একই রাতে, সনেটের সহযোগী রাকিবকেও গ্রেপ্তার করে ডিবি। রাকিব ১১ মামলার আসামি হিসেবে পরিচিত।
আরও পড়ুন: রামগড়ে ক্লাস চলাকালে বজ্রপাতে ১৮ জন আহত
সনেট মোল্লার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে নরসিংদীসহ বিভিন্ন জেলায় ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন আশিকুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন