ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে আলোচিত ডিসি খায়রুল আলম সুমনের বদলি, নতুন ডিসি মো. মামুন খন্দকার


বরিশালে আলোচিত ডিসি খায়রুল আলম সুমনের বদলি, নতুন ডিসি মো. মামুন খন্দকার

বরিশালের জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের নতুন জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

সোমবার জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. মামুন খন্দকার (পরিচিতি নম্বর: ১৬৬৭৫), বর্তমানে মুসলিম জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন। তাঁকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে।

এছাড়া, প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন দ্বারা স্বাক্ষরিত হয়েছে। এদিকে, আমার দেশ এবং তালাশ বিডিতে বরিশালের জেলা প্রশাসন সম্পর্কিত কথিত কোটি টাকার দুর্নীতির সংবাদ প্রকাশের পর থেকে জেলা প্রশাসক পরিবর্তন হওয়ার বিষয়টি বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে সরকারি প্রজ্ঞাপনে বদলির কারণ সম্পর্কিত কোনো ব্যাখ্যা উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েট ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


রুয়েট ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপী ৫ বছরের জন্য ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির একটি অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় রুয়েট ক্যাম্পাসে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, এ কর্মসূচি বাস্তবায়নে আগামী এক বছরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কর্মসূচির প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এ উদ্যোগে অংশ নিচ্ছে।

রাসিক প্রশাসক নগরবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম, রেজিস্ট্রার আরিফ আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা।

এছাড়াও, উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর কৃষক দলের সভাপতি সরফুজ্জামান শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে ইউনিয়ন বিএনপি সভাপতি সোহেল ফরাজি কে নিয়ে অপপ্রচার প্রতিবাদে সমাবেশ বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ,মোঃসানি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


বাকেরগঞ্জে ইউনিয়ন বিএনপি সভাপতি সোহেল ফরাজি কে নিয়ে অপপ্রচার প্রতিবাদে সমাবেশ বিক্ষোভ মিছিল

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের, দেশব্যাপী গ্রামীন বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে চার তলা বিশিষ্ট দোতলা মার্কেট ভবন নির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, দুই একর জমি ভূমি দস্যুরা দখল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়নের স্বার্থে জেলা প্রশাসক বরিশালের রেভিনি ডেপুটি কালেক্টর, দেবযানীকর, স্বাক্ষরিত এত নাম্বার স্মারকে ৩১,১০,০৬০০১০৮১৪,০১৪,২২,৪৫১ গত ২৪/৪/২০২৪ তারিখে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারের জেল নম্বর ১১ নিয়ামতি মৌজার এসএ ০১নম্বর খাস খতিয়ানের ১৫৪ নম্বর দাগের ২০একর জমিতে বহু দল মার্কেট নির্মাণের আলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এবং ওই জমি দখলমুক্ত করে বুঝিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা বাকেরগঞ্জ, নির্বাহী প্রকৌশলী এলজিডি বরিশাল, কমিশনার ভূমি বাকেরগঞ্জ, কে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর আলোকে উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, ২২/৬/২০২৬ স্বাক্ষরিত তফসিল সম্পত্তির বিবরণ অনাপত্তিসনদ এবং নিয়ামতি বাজারের পেরি ভেরি মিসকেস ০বিকে/ ১৯৯৮-৯৯ নং মিসকেস এর দাগ মেনশন করে ভবন নির্মাণের স্বার্থে অনাপ্তি প্রদান করা হয়। অপরদিকে তৎকালীন বাকেরগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা, সজল চন্দ্র শীল স্বাক্ষরিত গত ১৭ /১১/২০২২ তারিখে নিয়ামতি হাটবাজারের খাস জমিতে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে ১১ টি চান্দিনা ভিটা কেস বাতিল করে চিঠি প্রদান করেন। সরকারি জমির উপরে অবৈধভাবে যাদের চান্দিনা ভিটা বাতিল করা হয়েছে, এরা হলেন ১,মতিন জমাদার মিসেস৪৭বিকে২০০৪/২০০৫,২,মনির মিসেস নং ২৬ দিকে ২০০৮ /২০০৯,৩,জাহাঙ্গীর, ৪,সেলিনা, ৫,জাকির,মিস কেস নং ৩০ বিকে/২০১৮ ২০১৯, ৬ ,বাবুল নিকেশ নং ৩৫ /দিকে ২০০১-২০০২ ৭, শামসুল আলম, মিস কেস নং ২০০০/২০০১, ৮,আব্দুস সাত্তার মল্লিক, মিস কেস নং ১১ বিকে /২০০৩- ২০০৪, ৯,রায়হান ইসলাম, মিস কিস নং ৩২ দিকে /২০০৪ ২০০৫, ১০,কালাম, মিসেস নং ৩১বিকে/২০১৮,২০১৯ , ১১,সাগর খান, মিস কেস নং ৪১বিকে/২০০৩- ২০০৪, ১২,ফিরোজ, মিসকেস নং ৩৪ বিকে/২০১৮, ২০১৯ বাতিল করা হয়। নিয়ামতি বাজারের ব্যবসায়ীরা উন্নয়নের স্বার্থে ভূমি দস্যাদের দখল করা জমি বাতিল করে দেওয়ার পরেও তারা জোর করে ওই স্থানে বসবাস করতে চায়। সরেজমিনে জানা যায় সরকারি জমি যারা দখল করেছে, তাদের মধ্যে বাকেরগঞ্জে অল্প কয়েকজন রয়েছে। বাকিরা পার্শ্ববর্তী বড় হইয়া, বরগুনা তেতুবাড়িয়া এলাকার লোক, স্থানীয় ব্যবসায়ীরা সাংবাদিকদের জানান, নিয়ামতি বন্দর উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীরা বালুঘাট ভরাট করেছে। স্থানীয় কুচক্রী মহল ৫ই আগস্ট এর পরে ইউনিয়নের ব্যাপক চাঁদাবাজি করেছে, বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সোহেল ফরাজী, একজন ভালো মানের মানুষ, সমাজসেবক দানভীর, বর্তমানে অত্র নিয়ামতি ইউনিয়ন বিএনপি'র সভাপতি, ব্যক্তিগতভাবে বাজারের উন্নয়নে তার অনেক অবদান রয়েছে। বাজারের রাস্তার সংস্কার, এলাকায় উন্নয়নসহ ব্যাপক কাজ করেছেন। ভূমিদস্যুরা চাঁদাবাজরা একত্রিত হয়ে, বিএনপির সভাপতি সোহেল ফরাজী কে তার মান সম্মান ক্ষুন্ন করার পায়তারা চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় এলাকাবাসী ব্যবসায়ীরা ফুসে উঠেছে। বুধবার সকাল দশটার দিকে নেয়ামতি বন্দরে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে বন্দর উন্নয়নের স্বার্থে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। স্থানীয় ব্যবসায়ীরা বক্তব্যে উল্লেখ করেন, ভবন হবে সরকারি, জায়গায় উপকৃত হবে জনসাধারণ ও ব্যবসায়ীরা, এটার সাথে সোহেল ফরাজির ব্যক্তিগত কোন স্বার্থ নেই। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি, ভবনটা যাতে নির্মিত হয়। সেই দিক বিবেচনা করে ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজি, ব্যবসায়ীদের পাশে দাড়িয়েছে। উন্নয়নে স্বার্থে জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। তার এই উদ্যোগ দেখে স্থানীয় কিছু কুচক্রী মহল বিরোধিতা করছে। এমনকি তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আগামী দিনের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে নিয়ামতির সর্বস্তরের জনগণ সোহেল ফরাজি পাশে থেকে সকল কার্যক্রম অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই হামলা মামলার আসামি হয়েও রুয়েটে বহাল সাবেক ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম রোজ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


জুলাই হামলা মামলার আসামি হয়েও রুয়েটে বহাল সাবেক ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম রোজ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রাইসুল ইসলাম রোজ, যিনি জুল মাসে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হয়েছেন, তবুও তিনি নিজ পদে বহাল রয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, তার কর্মস্থলে পুনরায় যোগদানপত্র গ্রহণ করা হয়েছে। ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী রাইসুল ইসলাম রোজ, সেই সময় আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে আলোচনায় আসেন। পরবর্তীতে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তিনি রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরে সেকশন অফিসার পদে যোগদান করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের হামলার ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি ফৌজদারি মামলায় রাইসুল ইসলাম রোজ এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। মামলায় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩০২ ও ৫০৬ ধারাসহ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ করা হয়েছে। মামলার পর, দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার পর সম্প্রতি রুয়েটের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত ৫৫৭০ নম্বর স্মারকের বিজ্ঞপ্তিতে, কর্তব্য-কর্মে যোগদান প্রসঙ্গে শিরোনামে তার যোগদানপত্র গ্রহণ করেছেন বলেও জানানো হয়। এই বিষয়ে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী বক্তব্য রেখে বলেন, রাইসুল ইসলাম রোজের বিরুদ্ধে জুলাই হামলাসংক্রান্ত কোনো লিখিত নথি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নেই। তিনি উল্লেখ করেন, কোনো মামলার ক্ষেত্রে তিনি এজাহারভুক্ত আসামি কি না— প্রশাসন সে বিষয়ে অবগত নয়। অভিযোগ ও প্রয়োজনীয় প্রমাণ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ২০২৩ সালের ৩১ আগস্টের অনুসন্ধান নথিতে, তৎকালীন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা এবং স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় রাইসুল ইসলাম রোজের নামও উল্লেখ রয়েছে। জানা গেছে, একই জুলাই হামলা মামলার এজাহারভুক্ত আরও দুই ব্যক্তি, রফিকুল ইসলাম বিপু ও মুফতি মাহমুদ রনি, বর্তমানে রুয়েটে কর্মরত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ৪ মাস পরও রাস্তার কাজ শেষ হয়নি, দুর্ভোগে রাধানগরবাসী

আন্তর্জাতিক ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


গোমস্তাপুরে ৪ মাস পরও রাস্তার কাজ শেষ হয়নি, দুর্ভোগে রাধানগরবাসী

গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর বাজার থেকে রোকনপুর বিওপি পর্যন্ত রাস্তার কাজ শুরু হলেও, দীর্ঘ প্রায় ৪ মাস পেরিয়ে গেলেও তা এখনও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান অর্ধেক কাজ করে চলে যাওয়ার ফলে, বর্তমানে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করছেন যে, রাস্তার সংস্কারের অংশ হিসেবে শুধুমাত্র খোয়া বিছিয়ে, প্রাইমিং (তেল ছিটানো) করার পর কাজ বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো মূল কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়নি। এর ফলে সড়কটি ধুলাবালি, গর্ত ও পাথরের কারণে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং যানবাহন চালকরা ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসী জানান, যদি দ্রুত রাস্তার বাকি কাজ সম্পন্ন না করা হয়, তাহলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণ, কাজের অগ্রগতি তদারকি এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা হলো, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তার কার্পেটিং কাজ শেষ করে চলাচলের উপযোগী করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%