১১:৩০ এম
মানিকগঞ্জের সাটুরিয়ায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধির মনিদাস (৫২) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে তাকে আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর আগে, সোমবার (১ জুন) রাতে এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
গ্রেপ্তার হওয়া অধির মনিদাস সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার মৃত রাজেন্দ্র মনিদাসের ছেলে। ভুক্তভোগী শিশুটি (১০) একটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী।
মামলা ও পুলিশের সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) দুপুর পৌনে দুইটার দিকে শিশুটি গ্রামের মৃত জোরান চন্দ্র মনিদাসের পুকুরে গোসল করতে যায়। এ সময়, মনিদাস শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি পরিবারকে বিষয়টি জানালে তার বাবা সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এ ঘটনার পর শিশুটির বাবা একটি অভিযোগ দাখিল করলে অধির মনিদাসকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি তৈরি করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন