ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

টঙ্গীতে থানা প্রাঙ্গণে স্লোগান‌ দেওয়ায় গ্রেফতার ৫


টঙ্গীতে থানা প্রাঙ্গণে স্লোগান‌ দেওয়ায় গ্রেফতার ৫

গাজীপুরের টঙ্গীতে কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর প্রাক্কালে পূর্ব থানা গেটে 'জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে তিন নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হলেন-শারমিন সুলতানা, জহুরা বেগম, শাহিদা, মাহাদী হাসান ও মো. হারুন অর রশিদ। তাঁরা সবাই ৪৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মতিউর রহমান মতিনের (৪৫) স্বজন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার মূলফটকের সামনে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ২৯ আগস্ট রাত সাড়ে ১২টায় পুলিশি অভিযান চালিয়ে গাজীপুর সিটি করপোরেশন ৪৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মতিউর রহমান মতিনকে গ্রেফতার করে। পরে থানায় আইনী প্রক্রিয়া শেষে রবিবার দুপুর দুইটার দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানো জন্য গাড়িতে উঠান এসময় থানার মূলফটকের সামনে দাঁড়িয়ে শারমিন সুলতানা, জহুরা বেগম, শাহিদা, মাহাদী হাসান ও মো. হারুন অর রশিদসহ আরও বেশ কয়েকজন 'জয় বাংলা, ইত্যাদি স্লোগান দিতে থাকে। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেফতার করে এবং অন্যরা পালিয়ে যায়। 

আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মােহাম্মদ মাকছুদুল আলম বলেন, স্লোগান শোনে তাৎক্ষণিক ধাওয়া দিয়ে পাচঁজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা শেষে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ফার্মেসি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা ও আনোয়ারা মেডিকেলের মালিক মো. আল মামুনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগটি করা হয়েছে বরগুনার তালতলীতে, যেখানে হাসপাতালের অভ্যন্তরে রোগীদের নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে প্রভাবিত করার অভিযোগের পর এই ঘটনা ঘটে। গত রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে তালতলী উপজেলা শহরের বেটার লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. খাইরুল ইসলাম (২৯) তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে ‘আন নাফি মেডিসিন জোন’ নামে একটি ফার্মেসি পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধের কারণে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আল মামুন তাকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি, আল মামুন ক্ষমতার প্রভাব খাটিয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থান করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, চিকিৎসকদের ব্যবস্থাপত্র সংগ্রহ এবং রোগীদের নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করেন।

এসব বিষয়ে প্রতিকার চেয়ে খাইরুল ইসলামসহ হাসপাতালসংলগ্ন কয়েকজন ফার্মেসি ব্যবসায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য তাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দেওয়া হয় এবং মারধরের জন্য লোকজন ঠিক করা হয়। ঘটনার দিন, খাইরুল ইসলাম মোটরসাইকেলে উপজেলা সড়ক দিয়ে যাওয়ার সময় বেটার লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে আল মামুন ও তার ভাই মাহফুজসহ ৮-১০ জন তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং জোরপূর্বক টেনে ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে মারধর করে। এ সময় অভিযুক্তরা তার সাথে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে ডায়াগনস্টিক সেন্টারের কর্মী ও স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী মো. খাইরুল ইসলাম বলেন, "দীর্ঘদিন ধরে আমাকে ব্যবসায়িকভাবে হয়রানি করা হচ্ছে। বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। হাসপাতালের অভ্যন্তরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ায় আজ আমাকে পথরোধ করে টেনেহিঁচড়ে নিয়ে মারধর করা হয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে বেটার লাইফ ডায়াগনস্টিক সেন্টারসহ আশপাশের প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তের দাবি জানাচ্ছি।" তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে আনোয়ারা মেডিকেলের মালিক মো. আল মামুন বলেন, "ছোটভাইদের সাথে একটু হইছে। তা মিলে যাবো।" জেলা ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি বলেন, "দলীয় পরিচয় কাউকে মারধর বা অনিয়ম করার সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।" তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও এমপি নয়নকে ফুলেল শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও এমপি নয়নকে ফুলেল শুভেচ্ছা

 

সরকারি করনের উদ্যোগ গ্রহণ করায় মনপুরা নারী শিক্ষার একমাত্র সর্বোচ্চ বিদ্যাপিঠ মনোয়ারা বেগম মহিলা কলেজের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও ভোলা-৪, চরফ্যাশন-মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। কলেজের গর্ভনিং বডির সভাপতি মোহাম্মদ মোরশেদ উদ্দিন এবং কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম শাহীন এই অভিনন্দন জানান।

এই উদ্যোগ মনপুরায় নারী শিক্ষার অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এমপির আন্তরিক সহযোগিতা ও উদ্যোগের মাধ্যমে কলেজের শিক্ষার পরিবেশ এবং অবকাঠামো উন্নয়ন দ্রুততর হবে। মনোয়ারা বেগম মহিলা কলেজের সকল শিক্ষক কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মনপুরার সর্বস্তরের জনগণ এমপি মহোদয়ের এই উদ্যোগকে সম্মান জানিয়েছেন এবং তার এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে মহাসড়কে হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


কুড়িগ্রামে মহাসড়কে হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা

কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার।

অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ৩টি যানবাহনের চালককে ৩টি মামলায় মোট ২,৫০০ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে যানবাহনগুলো থেকে ৫টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:১১ পি.এম


যশোরে ২৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

যশোরে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশের দাবি, এটি সাম্প্রতিক সময়ে যশোরে উদ্ধার হওয়া ইয়াবার সবচেয়ে বড় চালান।

রবিবার বিকেলে শহরতলির ঝুমঝুমপুর এলাকা থেকে শার্শা উপজেলার নাভারণ পশ্চিমপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে রিপনকে গ্রেফতার করা হয়।

রাতে যশোর কোতোয়ালি থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় রিকশায় থাকা রিপনকে আটক করে তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, রিপন চট্টগ্রাম থেকে বাসে করে ইয়াবার চালান নিয়ে যশোরে আসেন। ঝুমঝুমপুর এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রিপনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%