০১:৪৮ পি.এম
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. আব্বাস পাইকের নাম ঘোষণা করেছে তাঁর পরিবারের সদস্যরা। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
শনিবার (২৪ অক্টোবর) পাইক পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে আব্বাস পাইককে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন হাজী মো. মফিজুল পাইক। এ সময় পাইক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রার্থী ঘোষণার পরপরই পাইক পরিবারের সদস্য ও রমজানপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় আব্বাস পাইক সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
আরও পড়ুন: চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, বিএনপির সকল সংবাদ বর্জনের ঘোষণা
স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আব্বাস পাইকের প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচনে তাঁর চূড়ান্ত প্রার্থিতা এবং স্থানীয় ভোটারদের সমর্থন আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন