০১:৫৪ পি.এম
ঢাকা, ২৯ জুন, ২০২৬ : আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে পাকিস্তানের হামলায় ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ১৬৩ জন আহত হয়েছে।
তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টের এক পোস্টে উল্লেখ করেছেন, ‘গত রাতে চালানো হামলায় নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন। এছাড়া আরও ১৬৩ জন আহত হয়েছেন।’ কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।
আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন