ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হুইলচেয়ারে আদালতে হাজির সাংবাদিক আজাহার আলী, ফের গ্রেপ্তার


হুইলচেয়ারে আদালতে হাজির সাংবাদিক আজাহার আলী, ফের গ্রেপ্তার

রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মো. আজাহার আলী সরকার (৫৭) কে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৯ জুন) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।

আজ এই মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য দুপর সাড়ে ১২টার দিকে তাকে হুইল চেয়ারে সিএমএম আদালতের হাজতখানা থেকে আদালতের এজলাসে তোলা হয়। গ্রেপ্তার দেখানোর শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে আজহার বলেন, ‘আমি নির্দোষ। আমাকে সম্পূর্ণ অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে। ৭১ মঞ্চের সঙ্গে আমি জড়িত ছিলাম না। মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার দেখানো হল।’ এ সময় আদালতে তিনি শারীরিকভাবে অসুস্থ বলেও জানান।

এর আগে, গত ১৮ জুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আখতার মোর্শেদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানিতে বলেন, আসামি ফেরাউনের চেয়ে ভয়ঙ্কর। গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এই সংগঠনের উদ্দেশ্য ছিল জাতির অর্জন মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার। আসামি ঘটনার সময় উপস্থিত ছিলেন। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার পরিকল্পনায় জড়িত ছিলেন। ন্যায় বিচারের স্বার্থে আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো জন্য প্রার্থনা করছি।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী মো. রিপন শুনানিতে বলেন, আসামি মারাত্মকভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। কিডনি ও লিভারের মারাত্মক সমস্যায় ভুগছেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসও রয়েছে। এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেননি আসামি কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এক মামলায় জামিন না হতে হতেই নতুন করে আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

এর আগে, গত বছরের ২৯ আগস্ট এ মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে আজহার আলীকে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মদিনের আনন্দ ম্লান, দুবাইয়ে হাসপাতালে ভর্তি জ্যাসমিন ভাসিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


জন্মদিনের আনন্দ ম্লান, দুবাইয়ে হাসপাতালে ভর্তি জ্যাসমিন ভাসিন

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের প্রায় চার দিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৮ জুন) তাদের উদ্ধার করা হয়। এই ঘটনাটি উদ্ধারকাজে নিয়োজিত ফরাসি ও মার্কিন উদ্ধারকর্মীদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তারা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আরও জীবিত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভেনেজুয়েলার লা গুইরা শহরের ধ্বংসস্তূপে ভরা সড়ক দিয়ে উদ্ধারকর্মীরা কাপড়ের তৈরি অস্থায়ী স্ট্রেচারে করে ওই দুজনকে নিয়ে যাওয়ার সময় আশপাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। জরুরি উদ্ধারযানের দিকে নিয়ে যাওয়ার সময় বাবা-ছেলে দুজনকেই বেশ দুর্বল অবস্থায় দেখতে পাওয়া যায় এবং তাঁদের মুখে মাস্ক পরা ছিল।

গত বুধবার আঘাত হানা জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার উপকূলীয় লা গুইরা অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

গেল বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এতে এখন পর্যন্ত এ দুর্যোগে দেশটিতে অন্তত ১ হাজার ৪৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া প্রায় ৮০০ ভবন ধসে পড়ে। বহু মানুষের প্রাণহানির সঙ্গে সঙ্গে আহতের সংখ্যাও সমানতালে বাড়ছে।

নিহতদের মধ্যে পর্তুগাল, চীনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই বিপর্যয়কে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

দুর্যোগের ৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও আশার আলো নিভে যায়নি। এরইমধ্যে ধ্বংসস্তূপ থেকে ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে ১৮ দিন বয়সী নবজাতক ও তার মা। ৩২ ঘণ্টা আটকে থাকার পর তাদের উদ্ধার করা হয়। তালিকায় আছে ১১ বছর বয়সি দুই শিশুর নামও। মোইসেস নামে এক শিশুকে প্রায় ৩ মিটার গভীর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে কলম্বিয়ার বিশেষজ্ঞ দল।

সরকারি তথ্য মতে, এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ আছেন। জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হয়ে গেলেও আশা ছাড়ছেন না উদ্ধারকর্মীরা। দিন-রাত এক করে চলছে অনুসন্ধান। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি ও কংক্রিট সরাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলকে সম্পূর্ণ লকডাউনের আওতায় আনা হয়েছে। উদ্ধার অভিযান নির্বিঘ্ন রাখতে সেখানে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জরুরি সেবা ও উদ্ধারকারী যানবাহনের চলাচল নিশ্চিত করতে খোলা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোও। তবে এই অঞ্চলে বারবার আফটারশক উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলছে, বলছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে, সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে সভাটির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।

এছাড়া বক্তৃতা করেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের সঙ্গে জনগণের সহযোগিতা জোরদার করার আহ্বান করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, "মাদক আজ সমাজের জন্য একটি বড় হুমকি। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।"

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদক ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।"

সভা শেষে অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধমুক্ত কাউখালী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৪ জনকে নিয়োগ দেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আবেদন ৩৫ বছর বয়সীদেরও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


৪৪ জনকে নিয়োগ দেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আবেদন ৩৫ বছর বয়সীদেরও

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ১০ থেকে ১৪ গ্রেডে জনবল নিয়োগ করা হবে। মোট পদসংখ্যা ৪৪। আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই ২০২৬ অর্থাৎ ২৭ জুলাই ২০২৬ তারিখে আবেদন জমা দিতে হবে।

পদের নাম ও বিবরণ:

১. উপজেলা ব্যবস্থাপক

পদসংখ্যা: ১০

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

২. মাঠ কর্মকর্তা

পদসংখ্যা: ২৫

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৩. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৭

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৪. ড্রাইভার

পদসংখ্যা: ২

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

বয়সসীমা:

১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স হবে ৩৫ বছর।

আবেদনের নিয়ম:

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি:

১ নম্বর পদের জন্য: ২২৩ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ);

২ থেকে ৫ নম্বর পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)।

অনগ্রসর নাগরিকদের জন্য, যেমন ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা:

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ২৮ জুন ২০২৬, সকাল: ১০টা;

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হবে ২৭ জুলাই ২০২৬, বিকেল: ৫টা।

বিস্তারিত তথ্য জানার জন্য এই ঠিকানায় দেখুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার সহায়তায় এগিয়ে এলেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার সহায়তায় এগিয়ে এলেন নেইমার

ভয়াবহ ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। তিনি দেশটির জরুরি উদ্ধার কার্যক্রম এবং মানবিক সহায়তার জন্য ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান প্রদান করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার সমপরিমাণ বলে জানা গেছে।

ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, নেইমারের প্রদানকৃত অর্থটি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের সুবিধা তৈরি করতে ব্যয় করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে মানবিক সহায়তা দ্রুত পৌঁছানোর জন্য এই অর্থ ব্যবহৃত হবে।

ভেনেজুয়েলার মানুষের দুর্ভোগ নিয়ে দেওয়া নাইমারের এক বার্তায় তিনি জানান, "ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই ছোট্ট সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।"

নেইমারের এই মানবিক উদ্যোগটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে। দুর্যোগের এই কঠিন সময়ে তার এমন সহায়তাকে অনেকে মানবতার উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%