১০:১৬ পি.এম
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও, অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ মামলাটি দায়ের করেন। তিনি টেংরাখোলা গ্রামের কামাল শরীফের পুত্র।
রোববার বিকেলে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গাইবান্ধার ফুলছড়িতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর রাত ১০টার সময় বাদী আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময়, মুকসুদপুর সরকারি কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।
এ ঘটনার পর শনিবার দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
ওসি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
এমই
আরও পড়ুন: উৎসা উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শশীভূষণ বাজার ঘর মালিক ও ব্যবসায়ী কমিটির নির্বাচন। সভাপতি ইমাম হোসেন রিপন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান হাওলাদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন