০৫:০৭ পি.এম
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, মাদক নিউ জেনারেশনকে শেষ করে দিতে পারে। তিনি শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে ২০২৬-শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত না হয়ে পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক নতুন প্রজন্মকে ধ্বংস করতে পারে। একজন ব্যক্তি বা সরকারের পক্ষ থেকে একা কখনো এটা রোধ করা সম্ভব নয়; গোটা জাতি ও দেশের জনগণ এটা রোধ করতে পারে। এতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন শিক্ষক সমাজ। তিনি আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের চেষ্টা করতে হবে যাতে ছাত্ররা, বাচ্চারা এই মাদক থেকে দূরে থাকে। ভালো ছাত্ররাও অনেক সময় এর শিকার হয়। যদি জানতে পারেন, তাহলে বাসায় চলে যাবেন। নিজ সন্তানের মতো বাবা-মায়ের সঙ্গে বসে আলোচনা করুন এবং তাকে উপদেশ দিন। এই কঠিন বিপদ থেকে জাতিকে রক্ষা করতে, তাকে আসক্তিমুক্ত করতে হবে। ঘৃণা করে আইনের হাতে ঠেলে দিলে সে আরো খারাপের পথে যেতে পারে। শিক্ষা এবং ভালোবাসা দিয়ে তাকে ভালো পথে ফিরিয়ে আনতে হবে। মন্ত্রী জানান যে, তিনি চেষ্টা করছেন ১৮ বছর বয়সের আগে কেউ যেন মোবাইল ব্যবহার করতে না পারে। তিনি আশা প্রকাশ করেছেন যে, এটি খুব শিগগিরই বাস্তবায়িত হবে। এছাড়াও, তিনি বলেন, আমি জানি আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। আমি আনন্দিত যে, যেই প্রতিষ্ঠানে আজকে আমার ছাত্র-ছাত্রীরা শৃঙ্খলাবদ্ধভাবে শপথ নিয়েছে। এই শপথ আমাকে আমার শিক্ষালাভের দিনগুলোর স্মরণ করিয়ে দিয়েছে। এটি ক্ষমতা নয়, এটি দায়িত্ব। অল্প বয়সের অনেকের অনেক লোভ হয়, তবে আমরা যেন লোভের ছোবলের শিকার না হই। মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ শুধু রাজশাহী বা বাংলাদেশ নয়, পুরো মহাদেশে এবং সারাবিশ্বে অনেক বরেণ্য শিক্ষাবিদ সৃষ্টি করেছে। আপনারা এই প্রতিষ্ঠানের রাষ্ট্রদূত। আপনারা যেভাবে কথা বলেন, যেভাবে চলাফেরা করেন, তার কোনো না কোনো কিছুই অন্যরা দেখবে। রাজশাহী এবং রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ যেটা চিন্তা করে, সারা দেশ তাই চিন্তা করবে। আপনারা গর্বিত প্রতিষ্ঠানের ট্রেনিং, শিক্ষা এবং ডিগ্রি অর্জন করতে এসেছেন। সরকারের বাজেটে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অর্থ বরাদ্দ করা হয়েছে। আমরা একটি হোস্টেলের কথা লিখেছিলাম, কিন্তু এখন ছাত্র-ছাত্রীরা যদি দুঃখ পায়, তার জন্য দুটি নতুন হোস্টেলের ব্যবস্থা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন