ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাইব্যুনালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ এমপি-মন্ত্রী


ট্রাইব্যুনালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ এমপি-মন্ত্রী

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি এবং মন্ত্রীদের মধ্যে ১০ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে, বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্যে তাঁদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

 

আরও পড়ুন: গুটি কয়েক ব্যক্তির কারণে মাদ্রাসার শিক্ষকদের সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়াচ্ছে: শিশির মনির

হাজির হওয়া ১০ আসামির মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, আজকের দিনে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারিত রয়েছে। এই কারণে কারাগারে থাকা ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনের অভিযোগে আসামিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

আরও পড়ুন: আইজিপি আলী হোসেন ফকিরের উদ্বোধনে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

তদন্তের পর পর্যায়ক্রমে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

শুরুতে এই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনকে আসামি করা হয়েছিল। পরে ধাপে ধাপে কয়েকজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। ইতিমধ্যে দীপু মনি ও আব্দুর রাজ্জাককে শাপলা চত্বরে গণহত্যার মামলায়ও আসামি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক নেতা আটকের ঘটনায় থানা ঘেরাও, বাস চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


শ্রমিক নেতা আটকের ঘটনায় থানা ঘেরাও, বাস চলাচল বন্ধ

দিনাজপুর জেলার মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটক করার প্রতিবাদে শ্রমিকরা কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন। এই আন্দোলনের কারণে দিনাজপুরে সকল ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

 

গতকাল বুধবার রাতে শেখ বাদশাকে আটক করার পর থেকে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধসহ থানার ঘেরাও করেন। আজ বৃহস্পতিবার সকালে, বিক্ষোভ চলাকালীন কোতোয়ালি থানার গেটের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ১০ জন শ্রমিক আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আন্দোলনরত শ্রমিকরা জানান, দিনাজপুর জেলার দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল, বটতলী ট্রাকটার্মিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন স্থানে রাস্তার ওপর বাসের ব্যারিকেড দিয়ে নেতার মুক্তির দাবিতে তারা বিক্ষোভ করছেন। তারা দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল এবং রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়ার কথাও জানিয়েছেন। এর ফলে দিনাজপুর জেলার সঙ্গে আন্তঃজেলার সকল রুট এবং ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে, যা যাত্রীদের জন্য ভোগান্তির সৃষ্টি করেছে।

 

শ্রমিকদের অভিযোগ, বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে। তারা কোতোয়ালি থানার ঘেরাওয়ের পাশাপাশি সামনের সড়কে বাস-ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন।

এদিকে, বাদশাকে আটক করার কারণ সম্পর্কে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে একটি পুলিশ সূত্র জানিয়েছে, তাকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে।

মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, "দিনাজপুর জেলা থেকে বুধবার রাত ১১টা থেকে আজ বৃহস্পতিবার কোনো বাস ছেড়ে যায়নি।"

 

তিনি আরও জানান, "আমরা এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এখন কোনো সুরাহা হয়নি।"

এদিকে, দিনাজপুর ট্রাক ট্রাক-লড়ি, কাবার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শ্রমিকরা দাবি করছেন, তাকে নির্বাচনে অংশগ্রহণ না করানোর জন্য আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়াদোত্তীর্ণ ওষুধ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা, জেলা প্রতিনিধি টাংগাইল,

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


মেয়াদোত্তীর্ণ ওষুধ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২৭/০৮/২০২৬ইং, টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত রাত্রে একটি পিকআপের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার সময় জনতার হাতে আটক হয়।

গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে ভুয়াপুর থানায় সোপর্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রংপুরে ৪ হত্যাকাণ্ড

ধর্ষণের আলামত মেলেনি, আসামিদের ডিএনএ পরীক্ষা করা হবে : পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা, জেলা প্রতিনিধি টাংগাইল,

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


ধর্ষণের আলামত মেলেনি, আসামিদের ডিএনএ পরীক্ষা করা হবে : পুলিশ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডিএনএ পরীক্ষা এবং ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন তথ্য জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি উল্লেখ করেন, হত্যাকাণ্ডের শিকার দুই নারীর ক্ষেত্রে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

 

আজ বৃহস্পাতিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার দাবি করেন, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সিদ্ধার্থ ও মুগ্ধ চারজনকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘মাদক সেবনে বাধা দেওয়ায় পরিবারের প্রত্যেককে শ্বাসরোধ করে হত্যা করেছে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস।’

মোহাম্মদ আবদুল মাবুদ আরও জানান, ‘ময়নাতদন্তের প্রতিবেদনে চারজনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি প্রমাণিত হয়েছে।

 

নারী ভিকটিমদের ভ্যাজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল এবং সেখানে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।’

হত্যাকাণ্ডের পেছনে জমি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে ক্ষোভের বিষয়টিও পুলিশ তদন্ত করছে। পুলিশ কমিশনার জানান, সিদ্ধার্থ দাসের পূর্বপুরুষদের কাছ থেকে গণপতি চক্রবর্তী জমি কিনে বাড়ি নির্মাণ করেছিলেন।

 

জমিটি বেশি মূল্যে কেনার বিষয়টি সিদ্ধার্থের পরিবারের অনেকেই ভালোভাবে নেননি বলে জানা গেছে। তিনি জানান, তদন্তের সব বিষয়ই গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে।

গত শনিবার রাতে রংপুর নগরের কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআইয়ের সহায়তায় বিশ্বে প্রথম মস্তিষ্কের টিউমার অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০১:১১ পি.এম


এআইয়ের সহায়তায় বিশ্বে প্রথম মস্তিষ্কের টিউমার অপসারণ

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্বের প্রথমবারের মতো যুক্তরাজ্যের চিকিৎসকেরা সফলভাবে মস্তিষ্কের টিউমার অপসারণ করেছেন। এই অস্ত্রোপচারের ফলে চিকিৎসাক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে বলে মনে করছেন গবেষকেরা।

এই তথ্যটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের ৪৮ বছর বয়সী রিস হিবার্ট, যিনি দুই সন্তানের বাবা এবং পেশায় গ্রাহকসেবা ব্যবস্থাপক, দেড় বছর আগে পর্যন্ত সুস্থ জীবনযাপন করছিলেন। প্রতিদিন দুপুরের খাবারের বিরতিতে প্রায় দুই মাইল হাঁটতেন তিনি।

একদিন হাঁটার সময় হঠাৎ করে তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন এবং খিঁচুনি শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে একটি বড় টিউমার রয়েছে। যদিও টিউমারটি ক্যানসারযুক্ত ছিল না, তবে এটি দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণকারী স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করছিল। সময়মতো অস্ত্রোপচার না করলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা ছিল।

এরপর ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের চিকিৎসকেরা হিবার্টের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এই অস্ত্রোপচারে প্রথমবারের মতো সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হয়।

চিকিৎসকেরা জানান, হিবার্টের মাথার খুলির নিচে মার্বেলের মতো একটি পিটুইটারি গ্রন্থিতে ১১ মিলিমিটার আকারের টিউমারটি ছিল। এই গ্রন্থি শরীরের বৃদ্ধি, বিপাকক্রিয়া, রক্তচাপ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টিউমারটির অবস্থান ছিল ক্যারোটিড ধমনির খুব কাছে, যা মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। একই এলাকায় দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণকারী স্নায়ু অবস্থিত। ফলে অস্ত্রোপচারের সময় সামান্য ভুলও গুরুতর ক্ষতির কারণ হতে পারত।

টিউমারটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে হিবার্টের পার্শ্বদৃষ্টি কমতে থাকে। পরে বিভিন্ন জিনিসের সঙ্গে ধাক্কা খাওয়া, অতিরিক্ত ক্লান্তি এবং মাথা ঘোরানোর সমস্যা দেখা দেয়।

অস্ত্রোপচারের সময় নাকের ভেতর দিয়ে একটি সরু ক্যামেরাযুক্ত যন্ত্র প্রবেশ করিয়ে মাথার খুলির নিচে পৌঁছান চিকিৎসকেরা। তবে হাড় ও শক্ত ঝিল্লির আড়ালে থাকা রক্তনালি, স্নায়ু ও টিউমারের অবস্থান সরাসরি দেখা কঠিন ছিল।

এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশেষ ব্যবস্থা চিকিৎসকদের সহায়তা করে। অস্ত্রোপচারের সরাসরি দৃশ্য বিশ্লেষণ করে এটি গুরুত্বপূর্ণ রক্তনালি ও স্নায়ুর অবস্থান চিহ্নিত করে এবং টিউমার অপসারণের জন্য নিরাপদ জায়গাগুলোও নির্দেশ করে।

এই প্রযুক্তি মানুষের মুখ শনাক্ত করার ব্যবস্থার মতো কাজ করে, তবে এটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ও অনেক সময় আড়ালে থাকা শারীরিক কাঠামো শনাক্ত করতে সক্ষম।

গবেষকেরা পিটুইটারি টিউমার অপসারণের শত শত অস্ত্রোপচারের ভিডিও ব্যবহার করে এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থাকে প্রশিক্ষণ দিয়েছেন। ভিডিওগুলোতে রক্তনালি ও স্নায়ুর অবস্থান চিহ্নিত করা হয়েছিল, যা ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ শারীরিক কাঠামো শনাক্ত করতে শেখায়।

অস্ত্রোপচারে সহায়তা করা অধ্যাপক হানি মার্কাস জানান, একজন বিশেষজ্ঞ চিকিৎসক যে পরিমাণ অস্ত্রোপচার সারাজীবনে দেখেন বা করেন, তার চেয়ে বেশি অস্ত্রোপচারের তথ্য দিয়ে এই ব্যবস্থা প্রশিক্ষিত হয়েছে। ফলে এটি চিকিৎসকের জন্য একজন বিশেষজ্ঞের ‘দ্বিতীয় জোড়া চোখের’ মতো কাজ করতে পারে।

তবে চিকিৎসকেরা স্পষ্ট করেছেন, অস্ত্রোপচারের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করেছে।

চিকিৎসকদের মতে, ভবিষ্যতে অস্ত্রোপচারকক্ষে একজন অতিরিক্ত বিশেষজ্ঞের মতো কাজ করবে এমন ব্যবস্থা তৈরি করাই তাদের লক্ষ্য। চিকিৎসকেরা প্রয়োজন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এবং প্রয়োজন মনে না করলে তা গ্রহণ না করার স্বাধীনতাও থাকবে।

গবেষক দলটি কয়েক বছর ধরে গবেষণাগারে এই প্রযুক্তি পরীক্ষা ও উন্নয়ন করেছে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য গবেষণা সংস্থা ও গুগলের অর্থায়নে পরিচালিত এই গবেষণার প্রথম বাস্তব অস্ত্রোপচারের ফল নিয়ে তারা সন্তুষ্ট। এখন আরও বড় পরিসরে পরীক্ষা চালানোর প্রস্তুতি চলছে।

অস্ত্রোপচারের পর নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে হিবার্ট বলেন, চোখ খোলার পর তার মনে হয়েছিল যেন পুরো চারপাশের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। অস্ত্রোপচারের পর আট সপ্তাহে তার দৃষ্টিশক্তি কয়েক দিন পরপর আরও উন্নত হয়েছে।

হিবার্ট জানান, তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে এবং অস্ত্রোপচারের আগে যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো ছিল, সেগুলোও চলে গেছে। তার ভাষায়, অস্ত্রোপচারটি তাকে যেন আবার নিজের জীবন ফিরিয়ে দিয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য উদ্ভাবনবিষয়ক মন্ত্রী জেমস ফ্রিথ এই অস্ত্রোপচারকে জীবন বদলে দেওয়া ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%