ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালি খোলার বিষয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’: আইআরজিসি


হরমুজ প্রণালি খোলার বিষয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’: আইআরজিসি

মার্কিন কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালি খোলা রয়েছে, তা ‘স্পষ্ট মিথ্যা’ বলে উল্লেখ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

 

পারস্য উপসাগরের এই কৌশলগত জলপথের বিষয়ে শনিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ‘তেলের দাম নিয়ন্ত্রণ ও নিজেদের ব্যর্থতা আড়াল করার উদ্দেশ্যে’ প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১২ জন আটক

 

আইআরজিসি আরও দাবি করে, হরমুজ প্রণালির ওপর ‘ইসলামের যোদ্ধাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিরঙ্কুশ’। তারা জানায়, ইরানের অনুমতি ছাড়া এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করা সব ধরনের জাহাজের জন্য ‘পূর্ণ শক্তি ও সম্পূর্ণ কর্তৃত্বের সঙ্গে’ জলপথটি বন্ধ রয়েছে।

আইআরজিসি নৌবাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী বাহিনীর অশুভ কর্মকাণ্ড’ বন্ধ না হওয়া এবং নির্ধারিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

 

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ, সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজবের বিরুদ্ধে প্রতিবাদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে বেতাল মাদ্রাসার অধ্যক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে বেতাল মাদ্রাসার অধ্যক্ষ

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮) সাইবার সংক্রান্ত একটি মামলায়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে আনুমানিক ২টা ৪৫ মিনিটের সময় বরিশাল সিটি কর্পোরেশন এলাকার নথুল্লাবাদে অবস্থিত তার ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

গ্রেফতারের পর, র‍্যাব-৮-এর সদস্যরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মাওলানা আব্দুল হালিমকে বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাইবার সংক্রান্ত একটি মামলায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের বক্তব্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলার বিস্তারিত তথ্য এবং গ্রেফতারের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

এ ঘটনার ফলে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মদ্যপ অবস্থায় দুই যুবককে ডেকেছিলেন সেই তরুণী: পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


মদ্যপ অবস্থায় দুই যুবককে ডেকেছিলেন সেই তরুণী: পুলিশ

 

ঢাকার রাস্তায় দুই যুবকের সঙ্গে অচেতন অবস্থায় দেখা যাওয়া তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে টঙ্গী থানায় তাকে ডাকা হয়।

 

এ সময় তরুণীর বোন এবং দুলাভাই সেখানে উপস্থিত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি শফিকুল ইসলাম জানান, ‘আমরা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় মানসিক চাপে ছিল।

 

সে নিজ বাড়িতে গিয়ে মদ পান করে। পরে মদ্যপ অবস্থায় ওই তরুণদের সঙ্গে চলে যায়। আমরা মোটরসাইকেলে থাকা দুজনকে খুঁজছি। তারা সম্ভবত ভয়ের কারণে সামনে আসছে না।

 

তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।’ ডিসি শফিকুল ইসলাম আরও জানান, তরুণীটিকে আপাতত তার বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে শনাক্ত করে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণী বলেন, ‘আমি পারিবারিক টেনশন থেকে মদ খেয়েছি। তারপর দুই জনকে ফোন করেছি।

 

কেউ আমাকে মদ খাওয়ায়নি। কারো বিরুদ্ধে আমার অভিযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘হ্যাঁ, আমি নিজেই মদ খেয়েছি। কেউ তো খাওয়ায় দেয় নাই। ওই লোকগুলো (বাইকের) আসছে আমাকে সাহায্য করতে।’

তরুণীর ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে তিনি তার চাচা হিসেবে চিনতেন। অচেতন হয়ে পড়ার পর তাদের দেখতে পেয়ে তিনি তাদের ফোন করেন। ফোন পেয়ে ওই দুই ব্যক্তি এসে তাকে উদ্ধার করে নিয়ে যান বলে দাবি করেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া তার একাধিক বিয়ের তথ্যকে তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

তরুণীর দাবি, তার সাবেক স্বামী শাহরিয়ার তাকে বিপদে ফেলতে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এসব কারণে তিনি মানসিকভাবে অশান্তিতে ছিলেন বলেও গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন।

এর আগে বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে একটি বাইকের তিন আরোহীকে ঢাকার রাস্তায় দেখা যায়। ওমরাহ সফর শেষ করে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত একটি মোটরসাইকেলকে অনুসরণ করেন। তিনি দেখতে পান, মোটরসাইকেল চালকের পেছনে বসা যুবক এক তরুণীকে জাপটে ধরে রেখেছেন। তরুণীটির পা দুটি খালি ছিল এবং অস্বাভাবিকভাবে নিথর হয়ে ঝুলছিল।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, ‘জাগ্রত বা জীবন্ত মানুষের এমনভাবে পা ঝোলার কথা না।’ এতে মেয়েটি মৃত নাকি অচেতন ছিলেন, তা নিয়ে তার মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাড়া বাসায় মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


ভাড়া বাসায় মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

জামালপুরে ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার নান্দিনা স্টেশন এলাকার মনির হোসেনের তিনতলা বাসার দুইতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শারমিন আক্তার সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার জহুরুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে নিহতের স্বামী জহুরুল ইসলাম নিহত শারমিন আক্তারের চাচাতো ভাইয়ের স্ত্রীকে ফোন করে জানান যে- শারমিন আক্তার তার রুমের দরজা খুলছেন না এবং ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানতে পেরে নিহতের বাবার বাড়ির লোকজন ও চাচাতো ভাই ঘটনাস্থলে আসেন। পরে তারা রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান শারমিন আক্তার রুমের ফ্যানের আংটার সঙ্গের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন। পরে তারা ওড়না কেটে তাকে নিচে নামান। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, পুলিশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিভারপুলে যোগ দিতে ইংল্যান্ড যাচ্ছেন বারকোলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


লিভারপুলে যোগ দিতে ইংল্যান্ড যাচ্ছেন বারকোলা

লিভারপুলে যোগ দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলা। ফরাসি সংবাদমাধ্যম এল’ইকিপের প্রতিবেদনে বলা হয়েছে, লিভারপুলে যোগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে আজই ইংল্যান্ডে যাচ্ছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ইংল্যান্ডে পৌঁছে মেডিকেল পরীক্ষা ও দলবদলের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করবেন বারকোলা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই লিভারপুলের নতুন খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হতে পারে।

বারকোলাকে দলে নিতে লিভারপুলের খরচ হতে পারে প্রায় ১৪০ মিলিয়ন ইউরো। পিএসজির হয়ে নিয়মিত একাদশে জায়গা নিশ্চিত করতে না পারলেও ইউরোপের অন্যতম সম্ভাবনাময় উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

গত মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০টি গোল ও অ্যাসিস্টে অবদান রেখেছেন বারকোলা। ফ্রান্স জাতীয় দলের জার্সিতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।

ওয়ান-টু-ওয়ান পরিস্থিতিতে রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে ওঠার দক্ষতাই বারকোলার অন্যতম বড় শক্তি। তার গতি ও ড্রিবলিং প্রতিপক্ষের রক্ষণে অস্থিরতা তৈরি করতে সক্ষম। ফলে লিভারপুলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করতে পারেন তিনি।

বিশেষজ্ঞ উইঙ্গারের অভাবও রয়েছে লিভারপুলের বর্তমান দলে। এই মুহূর্তে দলটিতে বিশেষজ্ঞ উইঙ্গার হিসেবে রয়েছেন ভিক্টর মুনিওজ ও রিও এনগুমোহা। মুনিওজ চলতি গ্রীষ্মেই লিভারপুলে যোগ দিয়েছেন এবং এখনো ইংলিশ ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। অন্যদিকে এনগুমোহা এখনো যথেষ্ট অনভিজ্ঞ। ফলে পুরো মৌসুমে নিয়মিতভাবে তার ওপর নির্ভর করা কঠিন।

এ কারণেই অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত একজন আক্রমণাত্মক খেলোয়াড়ের প্রয়োজন ছিল লিভারপুলের। সেই জায়গায় ব্র্যাডলি বারকোলাকে আদর্শ সংযোজন হিসেবেই দেখছে ক্লাবটি। এখন ইংল্যান্ডে মেডিকেল ও আনুষ্ঠানিকতা শেষে লিভারপুলের সঙ্গে তার নতুন অধ্যায়ের অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%