ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের


বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস প্রদান করেছেন। তিনি জানান, বিশেষত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যাতে সহজে ভিসা পেতে পারেন, সেই লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই তথ্য জানান।

ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রামপালে ফয়লাহাট আছিয়া মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা অনুষ্ঠিত

সাক্ষাতে ইমক্যাবের প্রতিনিধিরা ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার বিষয়টি তুলে ধরেন। এ বিষয়ে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভিসা পেতে ভোগান্তির বিষয়টি তারা খতিয়ে দেখছেন। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীদের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

হাইকমিশনার আরও বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত স্লট পেতে কেন দেরি হচ্ছে, তা বোঝার চেষ্টা করছে ভারতীয় হাইকমিশন। তিনি আশা প্রকাশ করেন যে, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মানুষের মধ্যে যাতায়াত যত বাড়বে, ততই পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্ক গভীর হবে।

সাক্ষাৎকালে হাইকমিশনার ইমক্যাবের সদস্যদের ব্যক্তিগত খোঁজখবর নেন। প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যুবলীগ নেতা সন্দেহে আটক হায়দার আলীকে জামায়াত নেতারা ছাড়িয়ে নিলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবালয়ে সেলফি বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, ৩ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


শিবালয়ে সেলফি বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, ৩ জন আহত

ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাস স্ট্যান্ড এলাকায় সেলফি বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত এবং ৩ জন আহত হয়েছে। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ৩ ঘন্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন। মানিকগঞ্জ জেলা প্রশাসক সেলফি পরিবহন সাময়িকভাবে বন্ধ রাখার আশ্বাস দেওয়ার পর দুপুর ১২টায় স্থানীয় জনতা তাদের অবরোধ তুলে নেয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

‎

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী একটি সেলফি পরিবহন বাস যাত্রীবাহী একটি চলন্ত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোতে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং ৩ জন গুরুতর আহত হন।

নিহতদের মধ্যে একজন হলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মৌহালি গ্রামের তাহাজের পুত্র মো: ইয়াছিন (২১)। অপরজন একই গ্রামের মো: মোজাহারের পুত্র বাবুল (২৮) হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত ৩ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় জনতা সেলফি বাস বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

শিবালয় থানা পুলিশ ও বরংগাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দীর্ঘ ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম বিপাকে পড়তে হয়। পরবর্তীতে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সেলফি বাস সাময়িক বন্ধ রাখার আশ্বাস দিলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাদের অবরোধ তুলে নেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে থানার ওসি মো: হারুন অর রশীদ বলেন, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাইপাস সড়ক থেকে যাত্রীবোঝাই অটোরিকশাটি হাইওয়েতে নামার সময় ঢাকা থেকে পাটুরিয়াগামী সেলফি বাস অটোরিকশাকে চাপা দিলে দুই যাত্রী নিহত হয় এবং তিনজন আহত হয়।

নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং আহত ৩ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন সুলতানা বলেন, সেলফি বাস দুর্ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে বাস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীকালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তার আগ পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাইজুল সরদার (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সংঘর্ষের ফলে আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দী গ্রামের মৃত রুস্তম সরদারের পুত্র। আহতদের মধ্যে রয়েছেন মহসিন চৌকিদার, জহির চৌকিদার ও আল আমিন সরদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালকিনির কালিগঞ্জ বাজারে হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন, জহির এবং আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদার। এ সময় ইজিবাইকে করে এসে বোরকা পরিহিত একদল ব্যক্তি ককটেল ফাটিয়ে জহির ও মহসিন নামের দুই ভাইকে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীদের ধাওয়া করে মিলন সরদারের নেতৃত্বে তাইজুল ও আল আমিন নামে দুজনকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিষয়টি সামনে এসেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের প্রেক্ষাপটে ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সংবলিত একটি পোস্টের পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, বিরোধী দলের বিতর্কিত অবস্থান ও প্ররোচনার কারণে ওই যুবক এমন ঔদ্ধত্য প্রদর্শনের সাহস পেয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জের চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর যৌথ ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি জানান, ৮৬ ও ৯৬ সালের মতো তারা আবারো এক হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

জামায়াত আমিরের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা মন্তব্য করেন, জামায়াত প্রধান রাজনৈতিক মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। অতীতে জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় থেকে শুরু করে জামায়াতে যোগ দেওয়ার পরেও তাঁর এই অসত্যের চর্চা থামেনি।

তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আওয়ামী লীগ ও জামায়াতের এই অশুভ আঁতাত রুখে দিতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ, সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজবের বিরুদ্ধে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ, সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজবের বিরুদ্ধে প্রতিবাদ

বর্তমান সরকারের গত ৮ মাসের উন্নয়নের চিত্র জনগণের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে নোয়াখালী জেলা শহর মাইজদীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। তিনি এ সময় চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের বিষয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মাইজদী পৌর বাজার এলাকায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন শাহজাহান এমপি।

লিফলেট বিতরণ শেষে পৌর বাজারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান এমপি মন্তব্য করেন, দেশে বিদ্যুৎ খাতে সংকট শুরু হয়েছিলো আওয়ামী লীগ সরকারের আমল থেকে। তাদের সেই সময়কার ভুল স্বীদ্ধান্ত ও পরিকল্পনার খেসারত এখন জনগনকে দিতে হচ্ছে। গত দেড় দশকে হাসিনা সরকার একের পর এক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করলেও জ্বালানি এবং অর্থ কোথা থেকে আসবে তার কোনো পরিকল্পনা করেনি। ফলে সক্ষমতা থাকলেও বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর ড. ইউনুস সরকারও বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উল্লেখ করেন, ২০০৯ সালের পর দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৫গুণ বেড়েছে, কিন্তু উৎপাদন বেড়েছে মাত্র ৩গুণের মতো। তবে বিদ্যুৎ ভাড়া ও চার্জ বেড়েছে ১৬ গুণ। ২০১৭ সালে গ্যাস উৎপাদন ছিলো প্রতিদিন ২৭০ কোটি ঘনফুট, যা এখন ১৬২ ঘনফুটে নেমেছে। বর্তমান চাহিদা ৩৮০ কোটি ঘনফুটের বিপরীতে প্রতিদিন সরবরাহ হচ্ছে ২৭০ কোটি ঘনফুট, যার ২১০ কোটি ঘনফুট শুধু বিদ্যুৎ কেন্দ্রগুলোতেই ব্যবহৃত হচ্ছে।

এ সময় বক্তারা ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত লোডশেডিং এর চিত্র তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%