ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী


লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, জ্বালানি সংকটের সময় সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চে যাওয়ার সময় বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, জ্বালানি সংকটের মধ্যেও বিরোধী দল সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চের জন্য গেছে। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার পরও জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে তারা এই কর্মসূচি পালন করছে।

আরও পড়ুন: জাপান বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায়

তিনি আরও উল্লেখ করেন, যাওয়ার পথে কিছু গাড়ির টোলও তারা পরিশোধ করেনি।

জ্বালানি তেলের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশের অধিকাংশ তেল হরমুজ প্রণালী দিয়েই আসে। মূল্য সমন্বয়ের পরেও সরকারকে ৭০ টাকা ভর্তুকি দিতে হবে। কিন্তু বিরোধী দল জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।

রুহুল কবির রিজভী পূর্ববর্তী সরকারের সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শেখ হাসিনা গুম, খুন ও মিডিয়া নিয়ন্ত্রণ করতেন। তিনি প্রশ্ন করেন, আবার কি বিরোধীরা সেই পথে হাঁটছে?

তিনি বলেন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটছে। এসব কেবল পতিত স্বৈরাচারের কাজ নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে।

আরও পড়ুন: নির্বাচনের আগে ইসরায়েলে হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে বিরোধ

জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জনগণের পক্ষে কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, যা কাফেরের চেয়েও খারাপ। জনগণের সঙ্গে বারবার যে প্রতারণা করেছেন, তাতে চূড়ান্ত সফলতা আসেনি।

বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, অপপ্রচারের ঘেরাটোপের মধ্যে ন্যায়সংগত সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে কটুক্তি করা ভিডিওতে লাইক দেয়ায় স্কুল শিক্ষক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে কটুক্তি করা ভিডিওতে লাইক দেয়ায় স্কুল শিক্ষক বরখাস্ত
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে কটুক্তি করা একটি ভিডিওতে লাইক দেওয়ার অভিযোগে এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) মিঠাখালী পিজিএস আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আমিন কামাল স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
 
বরখাস্ত হওয়া শিক্ষক মো. মামুন অর রশিদ তালুকদার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত)। তার ইনডেক্স নম্বর ঘ১১১৮০২৮।
 
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘ভোলা মিশন’ নামের একটি পেজে ‘সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান’ ও ‘খেলা জমে গেছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। অভিযোগ, ওই ভিডিওতে মামুন অর রশিদ তালুকদার লাইক দেন।
 
এ ঘটনায় তাকে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি ২১ সেপ্টেম্বর স্মারক নম্বর ৩৬/২৬-এর অফিস আদেশে তদন্ত ও অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে সাময়িক বরখাস্ত করে। আদেশে বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তার বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা প্রচলিত বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
 
তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক মামুন অর রশিদ তালুকদার বলেন, ৯ আগস্ট রাতে ফেসবুক নিউজফিডে স্ক্রল করার সময় অসাবধানতাবশত তার আঙুলের ডাবল ট্যাপে ভিডিওটিতে লাইক পড়ে যায়। পরে ভিডিওটি আপত্তিকর বুঝতে পেরে তিনি লাইক প্রত্যাহার করেন।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আমিন কামাল বলেন, একজন শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রীকে কটুক্তি করা ভিডিওতে লাইক দেওয়া নৈতিকভাবে অন্যায়। বিষয়টি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি পূরণের ব্যাপারে আশ্বাস প্রদান করেছে, যা ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্যটি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

রুবিও উল্লেখ করেন, "সৌদি আরবের সঙ্গে আমাদের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। আমরা এতে দেওয়া আমাদের প্রতিশ্রুতি পূরণ করব। অবশ্যই করব।"

তিনি আরও বলেন, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে চলমান সংঘাতটি অত্যন্ত বিপজ্জনক ও জটিল একটি সংঘাত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জ পৌরসভাস্থ পৌর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সানি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


বাকেরগঞ্জ পৌরসভাস্থ পৌর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মঙ্গলবার ২২/০৯/২০২৬ তারিখে বাকেরগঞ্জ পৌরসভার বাজার এলাকায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ও সরকারি/জনসাধারণের ব্যবহারের স্থান দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব অভ্রজ্যোতি বড়াল। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
সরকারি কমিশনার ভূমি জনাব অভ্রজ্যোতি বড়াল বলেন।
উচ্ছেদকৃত স্থানসমূহ জনসাধারণের চলাচল ও স্বাভাবিক ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হবে। উচ্ছেদকৃত স্থানে পুনরায় কোনো দোকান, স্থাপনা বা অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে সতর্ক করা হলো। পুনরায় অবৈধভাবে দখল বা স্থাপনা নির্মাণের চেষ্টা করা হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌর বাজার গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২১ দিনে রেমিট্যান্স এসেছে ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


২১ দিনে রেমিট্যান্স এসেছে ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা

সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এই পরিমাণ দেশের মুদ্রায় ২৫ হাজার ৩৭৪ কোটি ৯০ হাজার টাকা, যা প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে হিসাব করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন জানান, সোমবার প্রবাসী আয় হিসেবে ৮৪৮ কোটি ৭০ লাখ টাকা দেশে এসেছে। গত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। এই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় এক দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বর্তমান অর্থবছরের (১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, এ পর্যন্ত দেশে ৭৮৮ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৬৯৩ কোটি ডলার। ফলে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%