ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদিতে আটকে পড়া ৪০ ওমরাহ পালনকারী দেশে ফিরলেন


সৌদিতে আটকে পড়া ৪০ ওমরাহ পালনকারী দেশে ফিরলেন

বাংলাদেশি ওমরাহ পালনকারীদের শেষ কাফেলার ৪০ সদস্য আজ নিরাপদে দেশে ফিরেছেন, যারা সৌদিতে হামলার কারণে আটকে পড়েছিলেন। তাদের অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ।

ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় পরিচালক (হজ) মো. লোকমান হোসেন এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে এসব ওমরাহযাত্রী আটকে পড়েছিলেন। আজ দুপুরে তারা জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

ওমরাহযাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সার্বিক সমন্বয়ের ব্যবস্থা করা হয়। সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সৌদি আরবে অবস্থানরত ওমরাহযাত্রীদের জন্য দুই দিনের আপ্যায়ন ও পোশাকের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পর তাদের আপ্যায়নের পাশাপাশি সিরাজগঞ্জ শহরে পৌঁছানোর জন্য ব্যক্তিগত তহবিল থেকে যানবাহনের ব্যবস্থা করা হয়।

কাফেলার নেতৃত্বে থাকা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন জানান, সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী নিয়মিত তাদের খোঁজখবর নিয়েছেন এবং সার্বক্ষণিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

তিনি উল্লেখ করেন, লাগেজ না পাওয়ার কারণে বিপাকে পড়া যাত্রীদের জন্য ধর্মমন্ত্রীর নির্দেশনায় খাবার, পোশাক ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পর আপ্যায়ন ও সিরাজগঞ্জে নিরাপদে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থা করায় তারা ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

ওমরাহযাত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান। তারা ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং আল্লাহর মেহমানদের সেবায় তাকে আরো বেশি কাজ করার তৌফিক দেওয়ার জন্য দোয়া করেন।

এদিকে, ওমরাহযাত্রীরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য রিয়াদে বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনা হজ মিশন, রাজকীয় সৌদি সরকার এবং সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, হুতি বিদ্রোহীদের হামলায় আহত বাংলাদেশি ওমরাহ কাফেলার সাতজন সদস্য সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে দোকানপাট ও মার্কেট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে দোকানপাট ও মার্কেট

ঢাকার বাসিন্দারা বিভিন্ন প্রয়োজনে দোকানপাট ও মার্কেটের উদ্দেশ্যে বের হন। কিন্তু যদি তারা তীব্র যানজটের পর গিয়ে দেখেন যে সব দোকানপাট বন্ধ, তাহলে তাদের প্রচেষ্টা বিফলে যাবে। তাই সোমবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জানা প্রয়োজন।

যেসব এলাকার মার্কেট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

অর্ধদিবস বন্ধ যেসব মার্কেট

পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স ও মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ থেকে কক্সবাজারে যাত্রী পরিবহন শুরু করেছে মহানগর এক্সপ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৮ এম


আজ থেকে কক্সবাজারে যাত্রী পরিবহন শুরু করেছে মহানগর এক্সপ্রেস

ঢাকা থেকে কক্সবাজার রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে আন্ত নগর ট্রেন মহানগর এক্সপ্রেস। নতুন রুটে চলাচল শুরু হবে সোমবার (২৬ অক্টোবর) থেকে। একই সঙ্গে কার্যকর হবে ট্রেনটির নতুন সময়সূচি। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

নির্ধারিত সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রাম পৌঁছাবে। এরপর রাত ৩টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।

ফিরতি পথে, কক্সবাজার থেকে ট্রেনটি সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর ঢাকার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের ফলে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন হওয়ায় এসব স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুবিধা পেতেন না। মহানগর এক্সপ্রেসের নতুন রুট চালু হলে মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে কক্সবাজারগামী পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি রেলওয়ের আয়ও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ। ট্রেনটিতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। প্রতি সপ্তাহের রবিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। নতুন রুটে ট্রেন চলাচল শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। গত ১৬ অক্টোবর থেকে এই রুটের টিকিট বিক্রিও শুরু হয়েছে।

নতুন এই পরিষেবা চালু হলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন এলাকার যাত্রীদের জন্য কক্সবাজার যাতায়াত আরো সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিত্তিহীন অভিযোগ তুলে নিজেদের ব্যর্থতা ঢাকছে পাকিস্তান : তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৮ এম


ভিত্তিহীন অভিযোগ তুলে নিজেদের ব্যর্থতা ঢাকছে পাকিস্তান : তালেবান

তালেবান প্রশাসন আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক অভিযোগের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আফগান সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ভিত্তিহীন ও অমূলক অভিযোগ না করে পাকিস্তানের উচিত নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট মোকাবিলায় দ্বিপক্ষীয় আলোচনা করা।

এএনআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি সাম্প্রতিক সীমান্ত সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, ২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত সীমান্ত সংক্রান্ত সহিংসতা ও হামলায় ১১০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু।

পাকিস্তানকে কূটনৈতিক ও গঠনমূলক পথ বেছে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে বলখি বলেন, অন্যের ঘাড়ে দোষ চাপানোর পরিবর্তে নিজেদের জনগণের কল্যাণে এবং প্রকৃত কূটনীতির মাধ্যমে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা উচিত।

এর আগে, আফগান ভূমি থেকে সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে বলে অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ওই মন্তব্যের কঠোর জবাব দিয়ে আফগান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা ও সংকট ঢাকতেই আফগানিস্তানের ওপর দায় চাপানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের এই পাল্টাপাল্টি মন্তব্য ও সীমান্ত সংঘর্ষ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ইস্যুতে কাবুল ও ইসলামাবাদের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব এবং চলমান কূটনৈতিক সংকটকে আরো স্পষ্ট করে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাবনে আট মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০০ এম


গ্যাবনে আট মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহার

মধ্য আফ্রিকার দেশ গ্যাবন আট মাস পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির উচ্চ যোগাযোগ কর্তৃপক্ষ (এইচএসি) এক টেলিভিশন বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি অনলাইন কনটেন্টের মাধ্যমে সংঘাত ও বিভাজন ছড়ানোর অভিযোগে ফেসবুক, টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করা হয়েছিল।

প্রায় ২৫ লাখ জনসংখ্যার এই দেশে তরুণদের জন্য সামাজিক মাধ্যমগুলো ব্যবসা ও বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে পরিচিত। হঠাৎ করে এই নিষেধাজ্ঞা আসায় তা জনজীবনে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। তবে নিষেধাজ্ঞার সময় সাধারণ মানুষ বিকল্প হিসেবে ভিপিএন ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ অব্যাহত রেখেছিল।

শিক্ষক ও সরকারি কর্মচারীদের কম বেতন এবং নিম্নমানের কর্মপরিবেশের বিরুদ্ধে চলমান ধর্মঘট নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই সময় বিরোধীরা সরকারের ক্ষমতার অপব্যবহার হিসেবে এই পদক্ষেপকে আখ্যায়িত করেছিল।

উল্লেখ্য, তেল ও কাঠে সমৃদ্ধ এই দেশটিতে পূর্ববর্তী সরকারগুলোও তথ্য নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল ব্ল্যাকআউট বা নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ গ্রহণ করত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%