১০:৫৭ পি.এম
মাদারীপুরের কালকিনিতে উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘চেয়ারম্যান কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে পরিপত্র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাদারীপুর জজ কোর্ট একাদশ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজার বালুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় পরিপত্র একাদশ ও মাদারীপুর জজ কোর্ট একাদশ। নির্ধারিত সময়ে দুই দল সমান ব্যবধানে থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা জিতে নেয় মাদারীপুর জজ কোর্ট একাদশ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
আরও পড়ুন: দেশের সেবায় প্রকৌশলী হতে চায় কালকিনির মেধাবী শিক্ষার্থী সূর্য
বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।
এ সময় কালকিনি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। তাঁদের প্রাণবন্ত উপস্থিতিতে ফাইনাল খেলাটি পরিণত হয় এক উৎসবমুখর ক্রীড়া আয়োজনে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন