১১:১০ পি.এম
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সঙ্গে সংলাপ শুরুর উদ্যোগকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যদিও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তবুও নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তেহরান উড়িয়ে দিচ্ছে না। এ প্রেক্ষাপটে ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বলে তিনি জানিয়েছেন।
শনিবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠি পর্যালোচনা করেছেন ইরানের কর্মকর্তারা উচ্চপর্যায়ের বৈঠকে।
যুক্তরাষ্ট্রের সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় অবস্থান করছে। তার ভাষায়, ‘আমার একজন সহকারী বর্তমানে পরামর্শ ও আলোচনা চালিয়ে যেতে কাতারে রয়েছেন।’
আরও পড়ুন: নিউ ইয়র্ক পুলিশের ইউনিফর্মে যুক্ত হলো ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল
তবে আপাতত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।
আরাগচি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীরা কয়েকটি প্রস্তাব দিয়েছেন। বিষয়টি আলোচনা পরবর্তী পর্যায়ের অংশ হিসেবে বর্তমানে পর্যালোচনা করছে তেহরান।
নতুন করে হামলার আশঙ্কা নিয়েও সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের ওপর আবারও হামলা হতে পারে—এমন সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছেন না। এ পরিস্থিতিতে দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।
যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের প্রভাবও স্বীকার করেন আরাগচি। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরান আত্মসমর্পণ করবে না।
আরও পড়ুন: শত্রুরা ফের হামলা চালালে সংঘাত কখন শেষ হবে ঠিক করবে ইরান: খামেনি
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন