ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ


এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি সমমানের পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জ জেলা ও কুলিয়ারচর উপজেলায় পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত 'লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ'। গ্রাম্য পরিবেশে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের দুর্দান্ত অর্জনে আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার (১০ আগস্ট) ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিম হায়দার জানান, লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ থেকে এবার ৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৯ জন পাস করেছে। পাসের হার ৮১.৬৬ শতাংশ, যা জেলা ও উপজেলার মধ্যে সর্বোচ্চ। পাসের হার এবং সামগ্রিক ফলাফলের মান, উভয় ক্ষেত্রেই নিজেদের অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।

শীর্ষস্থান অর্জন প্রসঙ্গে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার বলেন, "এ অর্জন কেবল প্রতিষ্ঠানের একার নয়। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফসল এটি। আগামী দিনেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরো এগিয়ে যেতে আমরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করে যাব, ইনশাআল্লাহ।" এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার সামসুন্নাহার সন্তোষ প্রকাশ করে বলেন, "প্রান্তিক এলাকার একটি কারিগরি প্রতিষ্ঠান থেকে এমন ঈর্ষণীয় সাফল্য সত্যিই প্রশংসনীয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সঠিক প্রচেষ্টা ও আন্তরিকতার কারণেই এটি সম্ভব হয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে এ ধরনের পারফরম্যান্স অন্যদেরও অনুপ্রাণিত করবে। কৃতকার্য সকল শিক্ষার্থী ও শিক্ষকদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।"

লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজের সভাপতি ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, "গ্রামাঞ্চলের একটি প্রতিষ্ঠান জেলা ও উপজেলা পর্যায়ে শীর্ষস্থান অর্জন করা অত্যন্ত গর্বের বিষয়। এই সাফল্য প্রমাণ করে সঠিক চর্চা ও নিষ্ঠা থাকলে যেকোনো স্থান থেকেই সেরাটা দেওয়া সম্ভব। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি। প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উঁচুতে নিয়ে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণে বাগেরহাট জেলা হাসপাতালে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণে বাগেরহাট জেলা হাসপাতালে আগুন

বাগেরহাট জেলা হাসপাতালের ২৫০ শয্যা হাসপাতালে অ্যাম্বুল্যান্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালক ফরিদুল ইসলাম (৫৫) আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরনো ভবনের সামনে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, যে অ্যাম্বুল্যান্সটি সেখানে রাখা ছিল, তার গ্যাস সিলিন্ডারে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে অকস্মাৎ অ্যাম্বুলেন্সটিতে আগুন লেগে যায়।

ফরিদুল ইসলাম জীবন বাঁচাতে হাসপাতালে সামনের পুকুরে ঝাঁপ দেন। এরপর, অ্যাম্বুলেন্সের দুই পাশে রাখা নয়টি মোটরসাইকেলেও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে হাসপাতাল এলাকা ধোঁয়ায় পূর্ণ হয়ে যায়। ধোঁয়া হাসপাতালের ভবনের ভেতরে প্রবেশ করলে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

এ ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, ‘হাসপাতালের পুরনো ভবনের সামনে থাকা একটি অ্যাম্বুল্যান্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া হাসপাতালের ভবনের ভেতরে প্রবেশ করলে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালক ফরিদুল ইসলাম আহত হয়েছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফলে ফ্যামিলি কার্ডে ৬ পদের ৪টিতে এক বিশেষ ব্যক্তির আত্বিয়- স্বজন!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


বাউফলে ফ্যামিলি কার্ডে ৬ পদের ৪টিতে এক বিশেষ ব্যক্তির আত্বিয়- স্বজন!

ছয়টি পদের বিপরীতে নিয়োগের তালিকায় উঠে এসেছে একটি বিশেষ ব্যক্তির ঘনিষ্ঠ চার আত্মীয়ের নাম।

এ কারণে পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার নিয়োগ সম্পর্কিত নানা প্রশ্ন উঠেছে।

কাছিপাড়া ইউনিয়নের চূড়ান্ত ও অপেক্ষমাণ তালিকায় থাকা চারজন সাবেক সমাজসেবা পরিদর্শক তোফাজ্জল হকের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন। তাদের নাম তাঁর সুপারিশের মাধ্যমে তালিকায় এসেছে বলেও অভিযোগ রয়েছে। তবে তোফাজ্জল হক এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের অধীনে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ফ্যামিলি কার্ড শুমারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য কাছিপাড়া ইউনিয়নে প্রকাশিত তালিকায় চারজনের নাম নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন।

তালিকা পর্যালোচনা করার পর দেখা গেছে, তথ্য সংগ্রহকারী পদের প্রাথমিক নির্বাচিত তালিকার ১ নম্বরে রয়েছেন রাবেয়া বেগম। অপেক্ষমাণ তালিকার ২ নম্বরে রয়েছেন ডালিয়া পারভিন। সুপারভাইজার পদে চূড়ান্ত তালিকার ৪ নম্বরে রয়েছেন মো. অলিউল্লাহ ইসলাম। আর অপেক্ষমাণ তালিকার ৭ নম্বরে রয়েছেন ফারজানা আক্তার। অভিযোগ করা হচ্ছে, এই চারজনই সাবেক সমাজসেবা পরিদর্শক তোফাজ্জল হকের ঘনিষ্ঠ আত্মীয়।

নিয়োগের ফল প্রকাশের দিন এ বিষয়ে ‘Md. Kawsar Islam’ নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘নাটকীয় নিয়োগ, মোট নিলো লোক ৬ জন, তার মধ্যে ৪ জন একই বাড়ির বাহ।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক সমাজসেবা পরিদর্শক তোফাজ্জল হক। তিনি বলেছেন, “আমি কারও জন্য কোনো সুপারিশ করিনি। আর আমার এত বড় ক্ষমতাও নেই যে কারও জন্য সুপারিশ করব। চারজনই আমার প্রতিবেশী। তারা আমার ঘনিষ্ঠ আত্মীয় নন, দূরসম্পর্কের আত্মীয়। এ বিষয়টি নিয়ে আমার নামে অপপ্রচার চালানো হয়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি সালেহ আহমেদ জানিয়েছেন, "আমরা মেধা যাচাইক্রমেই নিয়োগ দিয়েছি। কে কোন আত্মীয় বা কার কী পরিচয়, তা আমাদের যাচাই করার সুযোগ বা এখতিয়ার ছিল না। তবে যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ দাখিল করেন, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মসূচি বাতিল করে শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


কর্মসূচি বাতিল করে শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি অবতরণ

ভারতের পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি কর্মসূচিতে যাওয়ার পথে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টারটি হঠাৎ জরুরি অবতরণ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের কোলাঘাটে হেলিকপ্টারটি সতর্কতামূলকভাবে অবতরণ করানো হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে কোনো দুর্ঘটনা ঘটেনি বা কারো ক্ষতিও হয়নি। কেবলমাত্র আবহাওয়ার প্রতিকূলতা বিচার করেই কোলাঘাটে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম হিন্দুনস্তান টাইমস জানিয়েছে, কলকাতার দমদম থেকে হেলিকপ্টারে করে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন অধিকারী। কিন্তু পথে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় পাইলট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোলাঘাটের একটি খোলা মাঠে হেলিকপ্টার অবতরণ করান।

এর আগে মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে কেশপুর যাচ্ছিলেন অধিকারী। পরে সেখান থেকে তার বাঁকুড়া যাওয়ার কথা ছিল। তবে জরুরি অবতরণের পর, তিনি সড়কপথে যাবেন নাকি আকাশপথে যাত্রা করবেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কলকাতার আঞ্চলিক আবহাওয়া দপ্তর সূত্র জানায়, মৌসুমি বায়ুর অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যে নামিয়ে দিয়েছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যে নামিয়ে দিয়েছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলছেন, ‘এই সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে। হাসিনা দেশের অর্থনীতিকে লুট করে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল। ড. ইউনূস প্রায় ১৮ মাস ধরে সেটাকে একদমই সামনে আনতে পারেননি। শেষ মাসে তো তার কাছে বেতন দেওয়ার বিষয়ে কীভাবে ব্যবস্থা করবেন, সেটা নিয়েও চিন্তা করতে হয়েছিল।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেছেন, প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী সঠিকভাবে ফ্যামিলি কার্ড দিচ্ছেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড যাতে প্রতিটি যোগ্য ব্যক্তি পান, সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আসন্ন ২-৩ মাসের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণের কাজ শুরু হবে। এতে অনেক অর্থ ব্যয় হতে পারে। কিন্তু এই শূন্য অর্থনীতির মধ্যেও প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন।

আহমেদ আযম খান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, যা আমরা নির্বাচনের সময় বলেছিলাম। স্বাস্থ্য কার্ডও দেওয়া শুরু করেছেন। ইতোমধ্যে তিনি ঘোষণা করেছেন, উপজেলার বাইরেও যেসব জায়গায় কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেগুলোকে সচল করা হবে এবং যেখানে নেই, সেখানে নতুন করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা হবে। যাতে মানুষের অসুখ-বিসুখের কারণে শহরে ছুটতে না হয় এবং এখানে ছোটোখাটো অসুখের চিকিৎসা করা সম্ভব হয়, সেজন্য আমরা কাজ করছি।’

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%