ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ৮৭ স্কোর নিয়ে বিশ্বে ১৯ নম্বরে ঢাকা


বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ৮৭ স্কোর নিয়ে বিশ্বে ১৯ নম্বরে ঢাকা

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নমূলক কার্যক্রমের কারণে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, আজ (বুধবার, ২৬ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণের তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে।

ঢাকার বায়ুমান স্কোর ৮৭। সকালে বৃষ্টির পর বাতাসের এই অবস্থার মানকে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে গণ্য করা হয়েছে।

সুইজারল্যান্ডের ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এর সূচক থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

আইকিউএয়ার এর এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি, যার স্কোর ২০৪।

এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৬১। তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, যার স্কোর ১৫৭। এরপর উগান্ডার কাম্পালা, কাতারের দোহা এবং মালয়েশিয়ার শহর কুচিংয়ের মতো শহরগুলো দূষণের দিক থেকে শীর্ষে অবস্থান করছে।

আইকিউএয়ার এর মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

আরও পড়ুন: জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই আব্দুল করিমকে দাফন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৩ এম


নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বল্লভপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক কৃষক ধানক্ষেতে কাজ করতে গেলে জমির মধ্যে একটি মানুষের বিচ্ছিন্ন পা পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে দ্রুত ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন পাটি উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। তবে উদ্ধার হওয়া পাটির সঙ্গে কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করার মতো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়েও মরদেহের অন্য কোনো অংশ বা সম্পূর্ণ দেহের সন্ধান পাওয়া যায়নি।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক বলেন, লাশের অন্য কোনো অংশ বা বডি পাওয়া যায়নি। কেউ হয়তো অন্য কোনো জায়গা থেকে বিচ্ছিন্ন পাটি এনে সেখানে ফেলে দিয়ে যেতে পারে। এসব বিষয়ে সঠিক তদন্ত চলছে।

পুলিশের ধারণা, ঘটনাটি স্বাভাবিক কোনো দুর্ঘটনা, অপরাধের সঙ্গে সম্পৃক্ততা কিংবা অন্য কোনো কারণে ঘটেছে কি না তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। উদ্ধার হওয়া বিচ্ছিন্ন পাটিটি কার এবং এটি কীভাবে ওই ধানক্ষেতে এল, তা জানতে আশপাশের এলাকায় তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

এদিকে ধানক্ষেত থেকে মানুষের বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দেখা দিয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটন এবং বিচ্ছিন্ন পাটির পরিচয় শনাক্তে দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিচ্ছিন্ন পাটির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-শ্রীলঙ্কার খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি, ক্ষোভ ঝাড়লেন পূজারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৭ এম


ভারত-শ্রীলঙ্কার খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি, ক্ষোভ ঝাড়লেন পূজারা

ক্রিকেট কখনোই মারামারির খেলা নয়, এই সত্যটি যেন ভুলে গিয়েছিলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো। কলম্বোয় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাঠের ভেতরে দুই তরুণের মধ্যে ঘটে গেল একটি উগ্র হাতাহাতি ও বাগবিতণ্ডা। অখেলোয়াড়সুলভ এই ঘটনার জন্য দুজনকেই শাস্তির মুখোমুখি হতে হয়েছে, এবং সাবেক ভারতীয় ক্রিকেটারদের সমালোচনার শিকার হয়েছেন তারা তাদের এই ছেলেমানুষি আচরণের জন্য।

 

ঘটনাটি শুরু হয় যখন ফার্নান্দোর ওভারে জয়সওয়াল আউট হন। ড্রেসিংরুমের দিকে হাঁটতে থাকা জয়সওয়ালকে লঙ্কান পেসার প্রথাগত উসকানিমূলক ‘সেন্ড-অফ’ দেন। এতে ক্ষুব্ধ হয়ে পেছনে ফিরে সরাসরি ফার্নান্দোর মুখোমুখি হন ভারতীয় ওপেনার। কথোপকথনের এক পর্যায়ে তারা নিজেদের নিয়ন্ত্রণ হারান এবং একে অপরের দিকে তেড়ে যান, শেষ পর্যন্ত তাদের মাথা একে অপরের মাথায় গিয়ে ঠেকে (হেডবাট)! পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই মাঠের অন্যান্য খেলোয়াড়রা এসে তাদের আলাদা করেন।

 

মাঠে এই নজিরবিহীন দৃশ্য দেখে ভারতের টেস্ট দলের অভিজ্ঞ সাবেক ব্যাটার চেতেশ্বর পূজারা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন। সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘এটা একদমই ভালো দৃশ্য নয়। একজন খেলোয়াড় হিসেবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শেখা উচিত। মাঠে রাগ হওয়া স্বাভাবিক, কথাবার্তা কাটাকাটি পর্যন্ত মেনে নেওয়া যায়।

 

কিন্তু যখনই একে অপরের শরীরে আঘাত করার পরিস্থিতি তৈরি হয় বা গায়ে গড়ায়, সেটা ক্রিকেট মাঠে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

মাঠের এই অনভিপ্রেত ঘটনার জন্য দুজনকেই মূল্য দিতে হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জয়সওয়াল এবং ফার্নান্দো—উভয়কেই তাদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে। পাশাপাশি, দুই ক্রিকেটারের নামের পাশে একটি করে ‘ডিমেরিট পয়েন্ট’ যুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪১ এম


সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বিগত কয়েক দিন ধরে সিলেটে বেড়েছে খুন খরাপি। বিগত কয়েক দিনের বিভিন্ন গণমাধ্যমে সংবাদে দেখা গেছে সিলেটে গত ২৭ দিনে পাঁচজন খুন হয়েছেন। এর মধ্যে একই ঘটনায় খুন হয়েছেন তিন জন। সর্বশেষ গত  রোববার (২৩ আগষ্ট ২০২৬ইং) রাতে নগরের ইসলামাবাদে নিজ বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয়েছে ব্যবসায়ী শাহাবুদ্দিনকে।
গত ২৭ জুলাই থেকে ২৩ আগস্টের মধ্যে পাঁচটি খুনের ঘটনায় নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত শনিবার (২২ আগস্ট) দুপুরে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি সিলেট মহানগরেরও সংসদ সদস্য।
পুলিশ কমিশনারের কার্যালয়ের ওই সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, ‘সিলেটের আইনশৃঙ্খলা  কেমন আছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা কেমন দেখতে চাই। প্রথম হলো, সিলেটে আমরা কোনো মাদকের আনাগোনা দেখতে চাই না। দ্বিতীয়ত, এখানে আমরা কোনো অনলাইন জুয়া দেখতে চাই না।  কোনো কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চাই না।
গত ২৭ জুলাই রাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নগরের কাজিরবাজার সেতুর ওপর ছুরিকাঘাতে নিহত হয় কিশোর রিফাত আহমদ। এরপর ১২ আগস্ট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসায় ব্যবসায়ী আবদুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা খুন হন। আবদুস সাত্তার সিলেট চেম্বারের সাবেক পরিচালক ছিলেন।
সর্বশেষ গত রোববার (২৩ আগষ্ট ২০২৬ইং) রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে নগরের ইসলামাবাদ এলাকায় শাহাবুদ্দিন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহাবুদ্দিন বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বিজয় বাড়ির বাসিন্দা। ২০২০ সালের দিকে তিনি পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় বসবাস শুরু করেন। শাহপরানের (রহ.) মাজারের প্রধান ফটকের পাশে তাঁর একটি দোকান রয়েছে।
নিহতের স্বজনেরা জানান, রোববার (২৩ আগষ্ট ২০২৬ইং) রাতে দোকান থেকে হেঁটে বাড়ির দিকে ফির ছিলেন শাহাবুদ্দিন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। তাঁর ঘাড় ও গলায় একাধিক  কোপের চিহ্ন ছিল।
নিহতের ছোট ছেলে রেদওয়ান আহমদ বলেন, রাতে স্থানীয় এক ব্যক্তি তাঁকে জানান, তাঁর বাবাকে কেউ আটকে রেখেছে। পরে ঘটনাস্থলের দিকে গিয়ে তিনি বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
শাহাবুদ্দিনের সঙ্গে কারও বিরোধ ছিল না বলে জানান তাঁর ভাতিজা আলামিন জুয়েল। তিনি বলেন, তিনি বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের দোকানে হেঁটে যাতায়াত করতেন। ঘটনাটি ছিনতাইয়ের জন্য ঘটেনি বলে দাবি করেন তিনি। কারণ, শাহাবুদ্দিনের সঙ্গে থাকা আইফোন ও প্রায় ১০ হাজার টাকা অক্ষত ছিল।
নগরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত টহল, মোবাইল টিম পরিচালনা, অপরাধীদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন তৎপরতা চালানো হচ্ছে বলে জানান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘কারও সঙ্গে ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক বা জমিসংক্রান্ত কোনো বিরোধ থাকলে নিজেরা ঝামেলায় না জড়িয়ে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানাচ্ছি।
আলোচিত তিন খুন : রায়নগরে তিন খুনের ঘটনায় বাবুল মিয়া নামের একজনকে  গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানিয়েছে,চুরির উদ্দেশ্যে ওই বাসায় ঢুকে প্রথমে গৃহপরিচারিকাকে দেখে ফেলায় তাঁকে হত্যা করা হয়। পরে একে একে দম্পতিকেও হত্যা করা হয় বলে আদালতে দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে।
কাজীরবাজার সেতুতে ছুরিকাঘাতে রিফাত আহমদ খুনের ঘটনার ২৫ দিন পর ২১ আগস্ট মামলার অভিযুক্ত জুয়েল আহমদ নামের একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি সৈয়দা শিরীন আক্তার বলেন, সিলেটে অল্প সময়ের ব্যবধানে পাঁচটি হত্যাকান্ডের ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় খুনের ঘটনা বাড়ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যামেরুনের তারকাকে দলে নিতে ‘হাজার কোটির’ বেশি খরচ করল ম্যানইউ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৩ এম


ক্যামেরুনের তারকাকে দলে নিতে ‘হাজার কোটির’ বেশি খরচ করল ম্যানইউ

ম্যানচেস্টার ইউনাইটেড ক্যামেরুনিয়ান তারকা মিডফিল্ডার কার্লোস চালবাকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে নিশ্চিত করেছে। মঙ্গলবার, ২২ বছর বয়সী এই উদীয়মান তারকাকে পাঁচ বছরের চুক্তিতে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্লাবটি, যা অবস্থিত ওল্ড ট্রাফোর্ডে।

 

ক্রীড়াভিত্তিক মাধ্যম ইএসপিএনের তথ্য অনুযায়ী, ইউনাইটেডকে এই চুক্তির জন্য ৬৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে হচ্ছে। এছাড়া, পারফরম্যান্সের ভিত্তিতে আরও ৫ মিলিয়ন পাউন্ড বোনাস যুক্ত হতে পারে। নতুন এই চুক্তিতে এক বছর বাড়ানোর শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে, এই চুক্তির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৭২ কোটি টাকা।

 

ওল্ড ট্রাফোর্ডে চালবার আগমন অলরেডদের নতুনভাবে সাজানো মাঝমাঠকে আরও শক্তিশালী করবে। ইতিমধ্যে, আন্দ্রে সান্তোস ও ইউরি টিলেমানসের মতো নতুন মুখ সেখানে যোগ দিয়েছেন। লিলে থেকে ব্রাইটনে আসার পর গত তিন বছরে ২২ বছর বয়সী এই ক্যামেরুন আন্তর্জাতিক তারকা প্রিমিয়ার লিগে ৯২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।

চালবা রেড ডেভিলদের সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘স্বপ্নের ক্লাবে যোগ দেওয়া এক দারুণ অনুভূতি।

 

ওল্ড ট্রাফোর্ডে খেলা সব সময়ই বিশেষ কিছু, তবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামা আমার জন্য হবে এক পরম সম্মানের। আমি মাইকেল ক্যারিকের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। খেলায় তার অভিজ্ঞতা ও জ্ঞান আমাকে শীর্ষ স্তরে পৌঁছাতে সাহায্য করবে।’

এর আগে, ব্রাইটন চালবার জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি দাবি করেছিল, যার ফলে গত গ্রীষ্মে ইউনাইটেড পিছিয়ে এসেছিল। ক্লাবটির সিইও ওমর বেরাদা এবং ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্স অতিরিক্ত ট্রান্সফার ফির কারণে আলোচনা থেকে সরে দাঁড়ান।

 

তবে এবার সুবিধাজনক দামে তাকে দলে আনতে সফল হলো ক্লাবটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%