ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

৪,৫৮৮ ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ


৪,৫৮৮ ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ : সরকারের পক্ষ থেকে দেশের ৪ হাজার ৫৮৮টি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমে ৯১৩ কোটি ৫০ লাখ টাকার বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ ছাড় করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের সাধারণ বরাদ্দের (বিবিজি) দ্বিতীয় কিস্তি হিসেবে এই অর্থ ছাড় করা হয়েছে।

গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে।

আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস

মঞ্জুরি আদেশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে মোট ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সাধারণ বরাদ্দ বা বিবিজি খাতে নির্ধারিত ৭২৩ কোটি ৫০ লাখ টাকা। দ্বিতীয় কিস্তির বরাদ্দ হিসেবে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে।

ছাড় করা অর্থ পেতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসককে সরকারি মঞ্জুরি আদেশ (জিও) অনুযায়ী টিআর ফরম নম্বর-৩২-এ বিল প্রস্তুত করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরসহ ওই বিল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে দাখিল করতে হবে। এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

অর্থ ছাড়ের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের নির্ধারিত ব্যাংক হিসাবে অ্যাকাউন্ট পে-ইং চেক ইস্যু করবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে বরাদ্দের অর্থ স্থানান্তর করা হবে।

মঞ্জুরি আদেশে অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে তহবিলের অর্থ উত্তোলন ও ব্যয়ের যাবতীয় তথ্য ক্যাশবুক, রেজিস্টার এবং অন্যান্য প্রয়োজনীয় হিসাব বইয়ে যথাযথভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন: দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩% দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর

ছাড় করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৫ এবং প্রচলিত সব আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে।

এছাড়া বরাদ্দের অর্থের অব্যয়িত অংশ আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

অন্যদিকে, অর্থ ছাড়ের আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগের সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসকের প্রস্তুত করা বিলে স্বাক্ষর করে তা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে দাখিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে ছাত্রদলের অগ্নিসংযোগের চেষ্টা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিতে জীবনযাপনের জন্য বিশেষ দোয়া ও তার গুরুত্ব তুলে ধরা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


শান্তিতে জীবনযাপনের জন্য বিশেষ দোয়া ও তার গুরুত্ব তুলে ধরা হয়েছে

মানুষের জীবনে শান্তির চেয়ে মূল্যবান সম্পদ খুব কমই বিদ্যমান। ধন-সম্পদ, ক্ষমতা কিংবা প্রাচুর্য থাকলেই যে মানুষের জীবনে প্রকৃত শান্তি আসে, এমনটি বলা যায় না।

একজন মুমিনের বিশ্বাস হল, সকল ধরনের শান্তি ও নিরাপত্তার প্রকৃত উৎস মহান আল্লাহ। তাই জীবনের প্রতিটি মুহূর্তে তাঁর কাছে শান্তি প্রার্থনা করা, তাঁর ওপর ভরসা রাখা এবং তাঁর রহমতের আশ্রয় গ্রহণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। জীবনে শান্তির জন্য পঠিতব্য দোয়া হলো,

اَللهُمَّ اَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ حَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ

উচ্চারণ : আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়্যিনা রাব্বানা বিস-সালাম।

অর্থ : হে আল্লাহ! তুমি তো ‘সালাম’; শান্তি তো তোমার পক্ষ থেকে বর্ষিত হয়। সুতরাং হে আমাদের প্রতিপালক! আমাদের সুখ ও শান্তিতে জীবন্ত করে রাখুন। (মাজমুআয়ে ইমাম নববী রহ. ৭/৮)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় দুটি বাসে আগুন হেলপার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


ভাণ্ডারিয়ায় দুটি বাসে আগুন হেলপার নিহত

পিরোজপুরের ভান্ডারিয়ায়  মঙ্গলবার দিন গত রাতে দুইটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ এর ঘটনায় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছে। নিহত্তের নাম মোঃ সিয়াম তার বাড়ি বরিশালের উজিরপুর থানায় পিতার নাম এখনও পাওয়া যায়নি। থানা সূত্রে জানা গেছে গতরাতে কোন এক সময় ভান্ডারিয়া স্ট্যান্ডে থাকা বাহক নামের বরিশাল মালিক সমিতির গাড়ি যার নম্বর বরিশাল মেট্রো ব ১১ ০১৩২ এবং ঝালকাঠি সমিতির লিসা নামের একটি গাড়ি যার নম্বর খুলনা মেট্রোব ১১ ০ ৫১ কে বা কারা অগ্নি সংযোগ করে। এতে বাসের ভিতর থাকা মোহাম্মদ সিয়াম নামের ওই হেলপার অগ্নিদগ্ধ হয় পরে তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জগলুল হাসান  ঘটনাস্থলে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল

শহিদুল ইসলাম খান বাবুল এমপি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি পুলিশ-সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগের দিকেও ব্যর্থতার অভিযোগ করেছেন।

মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজুর মৃতদেহ দেখতে গিয়ে এমপি বাবুল এই মন্তব্য করেন। এ সময় রাজুর বাবা, মা ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

বাবুল এমপি আরও জানান, হামলার রাতে পুলিশকে মিশ্র ভূমিকা পালন করতে দেখা গেছে। যদি তা না হতো, আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের অন্ধকারে বোমা ও গুলি বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়ক অবরোধ করে উল্লাস করার পরেও পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যেত না। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করতে এগিয়ে গেলেও পুলিশ তখন ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পুলিশের যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে কৃষক দলের নেতা রাজু মোল্লাকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে এভাবে প্রাণ দিতে হতো না। পুলিশ যে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, তার কারণেই অপরাধীরা এমন ঘটনার সাহস পেয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী ‘সবুজ বাংলা’ নামের একটি গাড়ি কৃষক দলের নেতা রাজু মোল্লাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের পাশাপাশি সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসছে’ বলে স্লোগান দিয়ে নাশকতা সৃষ্টি করেন।

নিহত রাজু মোল্লা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের নতুন কমিটির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, পুলিশের কাজে কিছু সমালোচনা থাকে। সেই বিষয়গুলো মাথায় রেখেই পুলিশকে কাজ করতে হয়। ঘটনার রাতে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, কৃষক দলের নেতা রাজু মোল্লার হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ। আটককৃতদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। এ সময় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের আমবাগানে ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটের শ্রীমঙ্গলে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%