১২:৫৯ পি.এম
শহিদুল ইসলাম খান বাবুল এমপি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি পুলিশ-সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগের দিকেও ব্যর্থতার অভিযোগ করেছেন।
মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজুর মৃতদেহ দেখতে গিয়ে এমপি বাবুল এই মন্তব্য করেন। এ সময় রাজুর বাবা, মা ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
বাবুল এমপি আরও জানান, হামলার রাতে পুলিশকে মিশ্র ভূমিকা পালন করতে দেখা গেছে। যদি তা না হতো, আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের অন্ধকারে বোমা ও গুলি বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়ক অবরোধ করে উল্লাস করার পরেও পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যেত না। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করতে এগিয়ে গেলেও পুলিশ তখন ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পুলিশের যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে কৃষক দলের নেতা রাজু মোল্লাকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে এভাবে প্রাণ দিতে হতো না। পুলিশ যে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, তার কারণেই অপরাধীরা এমন ঘটনার সাহস পেয়েছে।
আরও পড়ুন: সাহসিকতা ও মানবিক সেবার স্বীকৃতি: রাষ্ট্রীয় পদকে ভূষিত ফায়ারফাইটার কামাল হোসেন
এর আগে, মঙ্গলবার রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী ‘সবুজ বাংলা’ নামের একটি গাড়ি কৃষক দলের নেতা রাজু মোল্লাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের পাশাপাশি সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসছে’ বলে স্লোগান দিয়ে নাশকতা সৃষ্টি করেন।
নিহত রাজু মোল্লা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের নতুন কমিটির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, পুলিশের কাজে কিছু সমালোচনা থাকে। সেই বিষয়গুলো মাথায় রেখেই পুলিশকে কাজ করতে হয়। ঘটনার রাতে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, কৃষক দলের নেতা রাজু মোল্লার হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ। আটককৃতদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
আরও পড়ুন: মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন