ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী


জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেছেন, যদি জাতি ঐক্যবদ্ধ থাকে তবে বাংলাদেশ আর পথ হারাবে না।

তিনি শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রত্যাশার কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘১৯৭১-এর যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার। সময়ের সঙ্গে প্রমাণ হয়েছে, ৭ নভেম্বর ছিল ভবিষ্যতের পথরেখা নির্ণয়ের দিন। এদিন বাংলাদেশি পরিচয়ের ভূমিকা নির্ধারিত হয়। দিনটির নায়ক দেশপ্রেমিক সিপাহি-জনতা। জিয়াউর রহমান যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনেও নেমেছিলেন।’

আরও পড়ুন: মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তিনি আরও বলেন, ‘ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না। ভবিষ্যতে আর কেউ যেন জনগণের অধিকার হরণ করতে না পারে, এটাই হোক অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নে দরকার জাতীয় ঐক্য। এজন্য সিপাহি-জনতার কথা মনে রাখতে হবে।’

তারেক রহমান উল্লেখ করেন, যতবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং গণতন্ত্র বিপন্ন হয়েছে, ততবারই ৭ নভেম্বরের চেতনায় দেশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য নিরাপদ, মানবিক, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বাস্তবায়ন করা। এজন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে দেশপ্রেমিক সিপাহি-জনতা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করেন। ৭ নভেম্বর ছিল শত্রু ও মিত্র চেনার দিন। দেশপ্রেমিক ও জাতীয়তাবাদীদের কাছে ৭ নভেম্বর জাতীয় ঐক্য ও চেতনার বাতিঘর।’

সরকারপ্রধান বলেন, ‘যারা বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যে অপশক্তি দেশের সশস্ত্র বাহিনীর গৌরবকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছে সিপাহি-জনতা। কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। বরং মহাজোট করে পিলখানায় সেনা হত্যা করে, ফ্যাসিবাদ কায়েম করেছে।’

আরও পড়ুন: হাইতিতে গ্যাং নেতার মৃত্যু, প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেছেন

এর আগে, সকাল ৮টার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে দলীয় প্রধান হিসেবে অন্য নেতাদের নিয়ে তিনি বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, ইতিহাস সম্পর্কে সচেতন তরুণ সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশ কখনো পথ হারাবে না।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাসী মানুষের কাছে ৭ নভেম্বর একটি গৌরবোজ্জ্বল দিন। এদিন শত্রু ও মিত্রকে চিহ্নিত করার উপলক্ষ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতেও ছিল, এখনো তা বন্ধ হয়নি।’

তারেক রহমান আরও বলেন, ‘একই অপশক্তি মহাজোটের আড়ালে দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। পরবর্তী সময়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়েও ৭ নভেম্বরের সেই অপশক্তির পরাজয় ঘটেছে।’

তিনি বলেন, ‘বর্তমান প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন থেকে ঐক্যবদ্ধ থাকলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে না। তরুণরা বারবার প্রমাণ করেছে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তারা কোনো আপস করে না।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তরুণদের মধ্যে থাকা সব সম্ভাবনা বিকশিত করার পাশাপাশি জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিতে বদ্ধপরিকর।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানার স্বনামধন্য ইনচার্জ সনজিত চন্দ্র নাথ সততার সহিত দীর্ঘদিন কাজ করে আসছেন আর কাজে কাউনিয়া থানার আশপাশের জনগণ খুব খুশি হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানার স্বনামধন্য ইনচার্জ সনজিত চন্দ্র নাথ সততার সহিত দীর্ঘদিন কাজ করে আসছেন আর কাজে কাউনিয়া থানার আশপাশের জনগণ খুব খুশি হয়েছে

কাউনিয়া থানা থেকে তাকে বদলি করা হয়েছে
৮নং চাঁদপুরা ইউনিয়ন সাহেবার হাট বন্দর থানায়
নব নিয়োজি সনজিত চন্দ্র নাথ এর সাথে
সৌজন্য সাক্ষাৎ করলেন
৮ নং চাঁদপুরা ইউনিয়ন যুবদলের ইউনিয়ন আহবায়ক মোঃ ওবায়দুর রহমান
মামুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধুর মেয়েকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত, দিল্লির কারখানায় আত্মহনন ব্যক্তির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


বন্ধুর মেয়েকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত, দিল্লির কারখানায় আত্মহনন ব্যক্তির

ভারতের রাজধানী দিল্লির ওয়াজিরপুর শিল্পাঞ্চলের একটি বাসনপত্রের কারখানায় পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন সন্দীপ (৪৭) নামের এক বিবাহিত ব্যক্তি। পুলিশের ধারণা, তিনি এক তরুণীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ভেঙে যাওয়ার হতাশা থেকে এই চরম পদক্ষেপ গ্রহণ করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্দীপ উত্তর প্রদেশের সন্ত কবির নগরের বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই সন্তানকে রেখে দিল্লিতে আসেন। এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়াজিরপুর শিল্পাঞ্চলের একটি কারখানায় কর্মরত ২০ বছর বয়সী এক তরুণীর বাবার সঙ্গে তার বন্ধুত্ব ছিল। সেই সম্পর্কের কারণে সন্দীপ প্রায়ই বন্ধুর বাড়িতে যাতায়াত করতেন এবং এক পর্যায়ে বন্ধুর মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তবে কিছুদিন আগে ওই নারী সন্দীপের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি দিল্লিতে চলে আসেন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্দীপ ওই নারীর কর্মস্থলে হাজির হয়ে দুটি পেট্রলভরা বোতল নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যাত হলে তিনি নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। কারখানার শ্রমিকরা দ্রুত আগুন নিভিয়ে তাকে দীপ চাঁদ বন্ধু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে সন্দীপ তার আত্মহত্যার জন্য ওই তরুণীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টিকে দায়ী করেছেন। তবে ওই নারী সন্দীপের সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে কানপুরেও অনুরূপ আরেকটি ঘটনায় বিবাহিত প্রেমিকার বাড়িতে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি খোকন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি খোকন

প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রেখে জনগণের স্বার্থে দেশ পরিচালনা করবেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই তাঁর মধ্যে দেশপ্রেম রয়েছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

শনিবার (৭ নভেম্বর) সকালে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি খোকন তালুকদার বলেন, বিপুল ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো কোনো পরাশক্তির কাছে মাথা নত করেননি। তাঁর আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করবেন না। তিনি দেশের মানুষের পাশে থেকে দেশ পরিচালনা করবেন।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%