০৯:১৪ পি.এম
দক্ষিণ কোরিয়া বাংলাদেশি কর্মীদের জন্য একটি সুখবর ঘোষণা করেছে।
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রায় ৩০ হাজার বাংলাদেশির মধ্যে অধিকাংশই ই-৯ ভিসাধারী। বর্তমানে, দক্ষ কর্মী বা ই-৭-৪ ভিসা পাওয়ার জন্য ভাষাগত যোগ্যতার শর্ত ছাড়া আবেদন করার সুযোগ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
কোরিয়া সরকারের মানবসম্পদ উন্নয়ন সংস্থার (এইচআরডি) প্রকাশিত বিজ্ঞপ্তি সিউলের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসী কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষার পরীক্ষা ছাড়াই ই-৭-৪ ভিসার জন্য আবেদন করা যাবে। তবে, আবেদনকারীদের ‘কে-পয়েন্ট ই-৭-৪’ স্কোরিং সিস্টেমে ৩০০-এর মধ্যে অন্তত ১৫০ পয়েন্ট অর্জন করতে হবে। উল্লেখ্য, পরবর্তীতে ভিসা নবায়নের সময় ভাষার সনদ জমা দিতে হবে।
আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন
কোরিয়ায় পরিবারকে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করতে হলে ভাষাগত যোগ্যতা প্রয়োজন হবে।
এই আবেদনের মূল শর্ত হলো, গত ১০ বছরে কোরিয়ায় অন্তত ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (রাজধানী সিউলের বাইরে ৩ বছর বা জনসংখ্যা কম এমন এলাকায় ২ বছর)। এছাড়াও, বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে অন্তত ১ বছর কাজের অভিজ্ঞতা, নিয়োগকর্তার সুপারিশপত্র এবং সর্বনিম্ন ২৬ মিলিয়ন ওন বার্ষিক বেতনের ২ বছরের চুক্তিপত্র থাকতে হবে।
অদক্ষ ই-৯ ভিসায় সর্বোচ্চ ৪ বছর ১০ মাস থাকার নিয়ম থাকলেও, ই-৭-৪ ভিসা দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ প্রদান করে।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত
সাধারণ নিয়ম অনুযায়ী, এই ক্যাটাগরিতে ২০০ পয়েন্ট অর্জন করতে হয়। ভিসাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রবাসীদের ইমিগ্রেশন কনট্যাক্ট সেন্টার (১৩৪৫) অথবা এইচআরডি কোরিয়া সেন্টারে (১৫৭৭-০০৭১) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন